Monday, June 8, 2026

উত্তর ২৪পরগনা জেলা নেতৃত্বের আহ্বানে রেড রোডে ধর্না মঞ্চের প্রস্তুতি বৈঠক

Date:

Share post:

১০০ দিনের কাজ ও আবাস যোজনার বকেয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনা প্রতিবাদে গত ২ ফেব্রুয়ারি থেকে ধরনা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। প্রথম দু’দিন ধরনা মঞ্চে ছিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। এরপর তিনি দলের বিভিন্ন শাখা সংগঠনকে একে একে ধরনা চালিয়ে দেওয়ার নির্দেশ দেন। তিনি নিজেই কবে কোনও সংগঠন ধরনা দেবেন তারও উল্লেখ করেন। আপাতত ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ধরনা।

সেভাবেই আগামী ১০ ফেব্রু়ায়ারি রেড রোডে ধরনা মঞ্চের দায়িত্ব থাকবে উত্তর ২৪ পরগনার জেলা নেতৃত্ব। তারই প্রস্তুতি নিতে এদিন একটি বৈঠক করা হয় জেলা নেতৃত্বের তরফে। যেখানে হাজির ছিলেন ব্রাত্য বসু, সুজিত বসু, নির্মল ঘোষ, নারায়ণ গোস্বামী সহ জেলার নেটা-মন্ত্রিরা। এছাড়াও ছিলেন অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, শোভনদেব চট্টোপাধ্যায় সহ রাজ্য নেতৃত্ব।

আরও পড়ুন- বাংলায় শিল্পায়নে মাইনস্টোন, বিপুল অঙ্কের বিনিয়োগে বার্নপুরে নতুন ইস্পাত কারখানা ইস্কোর

উল্লেখ্য, শনিবার দ্বিতীয় দিন বড় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের বঞ্চিত ২১ লক্ষ জব কার্ড হোল্ডারকে ২১ ফেব্রুয়ারির মধ্যে তাঁদের বকেয়া মজুরি মিটিয়ে দেবে রাজ্য সরকার। ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি সেই টাকা পেয়ে যাবেন ভুক্তভোগীরা। তবে এই ধরনা চলবে বলেই নির্দেশ দেন তৃণমূল নেত্রী।

 

Related articles

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...

বিশাখাপত্তনমে ইস্পাত প্ল্যান্টে অগ্নিকাণ্ড! গলিত লোহা ছিটকে মৃত ৫ শ্রমিক 

অন্ধ্রপ্রদেশের আনাকাপল্লী জেলার বিশাখাপত্তনম ইস্পাত কারখানায় (ভিএসপি) অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় স্টিল মেল্ট...

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা 

ভারতীয় ক্রিকেটে দেশজুড়ে উত্তেজনার সৃষ্টি করেছে মাত্র ১৫ বছর বয়সী এক কিশোর, বৈভব সূর্যবংশী। ভারতীয় টি-টোয়েন্টি দলে ডাক...

বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ! শতাব্দীর বাড়ির চা-চক্রে হাজির মুখ্যমন্ত্রী

দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রীর ভূপেন্দ্র যাদবের বাড়িতে বিদ্রোহী সাংসদের বৈঠকের মধুরেণ সমাপয়েৎ চারবারের তৃণমূল (TMC) সাংসদ শতাব্দী রায়ের (Shatabdi...