Saturday, March 14, 2026

হস্টেল থেকে ছুটি পেতে জুনিয়র পড়ুয়াকে খুন স্কুল পড়ুয়ার!

Date:

Share post:

২০১৭ সাল – গুরুগ্রাম, হরিয়ানা। ২০১৮ সাল – ভদোদরা, গুজরাট। ২০২৪ সাল – মানবাজার, পশ্চিমবঙ্গ
স্কুল পড়ুয়াদের নৃশংসতার একই রকম সাক্ষী এই তিন জায়গা। গুরুগ্রামে স্কুলের মধ্যে একাদশ শ্রেণির পড়ুয়ার হাতে খুন হয় দ্বিতীয় শ্রেণির ছাত্র। ভদোদরাতেও একাদশ শ্রেণির ছাত্রের হাতে স্কুলেই খুন নবম শ্রেণির পড়ুয়া। আর এবার বাংলায়। পুরুলিয়ার মানবাজারে হস্টেলের মধ্যে এক প্রথম শ্রেণির পড়ুয়াকে খুনে এক অষ্টম শ্রেণির পড়ুয়াকে আটক করল পুলিশ।

গুরুগ্রামে দ্বিতীয় শ্রেণির পড়ুয়ার নৃশংস খুনের পর আঁৎকে উঠেছিল গোটা দেশ। কীভাবে এক অভিজাত স্কুলের পড়ুয়া খুন করার মতো মানসিকতা পায়, এই প্রশ্ন যখন সবাই নাড়া দিয়েছিল, তখনই প্রকাশ্যে আসে এক অদ্ভুত উত্তর। স্কুল পড়ুয়ার মৃত্যু হলে স্কুল ছুটি হবে, পরীক্ষা বন্ধ হবে। এমনকি প্যারেন্টস-টিচার্স মিটিং বাতিল হবে। তাই দ্বিতীয় শ্রেণির এক পড়ুয়াকে খুনই করে ফেলেছিল একাদশ শ্রেণির পড়ুয়া। একইভাবে ছুটি পেতে গুজরাটের ভদোদরায় সিনিয়রের হাতে খুন হতে হয় এক জুনিয়রকে। পুরুলিয়ায় প্রথম শ্রেণির পড়ুয়ার দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকরভাবে একই কারণ উঠে এলো।

৩০ জানুয়ারি মানবাজার থানার ঘাসতোড়িয়া সারদা শিশু মন্দির শান্তিবন আবাসিক স্কুলের এক প্রথম শ্রেণির পড়ুয়ার দেহ উদ্ধার হয় স্কুলের পাশের পুকুর থেকে। ময়নাতদন্তে বেরিয়ে আসে জল ডুবে না, মাথায় চোট পেয়ে মৃত্যু হয়েছে ওই খুদের। এরপরই তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে আসে পুরুলিয়া পুলিশের। অষ্টম শ্রেণির এক পড়ুয়া স্বীকার করে হস্টেলে ছুটি পাওয়ার জন্য খুদে পডুয়াকে লজেন্সের লোভ দেখিয়ে বের করে আনে সে। তারপর মাথা থেঁৎলে খুন করে জলে ফেলে দেয় দেহ। মঙ্গলবার চতুর্থ পিরিয়ডের পর থেকে মৃত ও অভিযুক্ত – দুই পড়ুয়াকেই আর দেখা যায়নি স্কুলে। সেই থেকেই অষ্টম শ্রেণির পড়ুয়ার ওপর সন্দেহ তৈরি হয় পুলিশের।

ঘটনার জেরে স্বাভাবিকভাবে আতঙ্কে অন্যান্য পডু়য়াদের পরিবার। মাত্র দুসপ্তাহ আগে হস্টেলে থাকতে আসে ওই অষ্টম শ্রেণির পড়ুয়া। কিন্তু বাড়ি যাওয়ার সুযোগ পাচ্ছিল না সে। হস্টেলে কারো মৃত্যু হলে সে ছুটি পাবে, এমন ভেবেই এই কাণ্ড সে ঘটিয়েছে, পুলিশি তদন্তে এমনটাই উঠে এসেছে। ক্রমাগত বাড়তে থাকা পড়ার চাপ আর বাড়ি থেকে দূরে থাকার কষ্ট শিশুদের মধ্যে ঠিক কীভাবে প্রকাশ পায়, তার আরও একটা মর্মান্তিক উদাহরণ নিজের প্রাণ দিয়ে দিল ছয় বছরের এক পড়ুয়া। পুলিশ অভিযুক্ত ছাত্রকে পুরুলিয়ার শিমুলিয়া আনন্দ মঠ জুভেনাইল জাস্টিস বোর্ডের কাছে হাজির করা হয়। সেখান থেকে ওই কিশোরকে হুগলির কল‌্যাণ ভারতী হোমে পাঠানো হয়েছে।

spot_img

Related articles

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...