Saturday, March 14, 2026

মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বি.স্ফোরণে মৃ.ত বেড়ে ১১, আ.হত শতাধিক

Date:

Share post:

ভয়াবহ বিস্ফোরণের জেরে বিজেপি শাসিত মধ্যপ্রদেশের এক বাজি কারখানায় মৃতের সংখ্যা বেড়ে হল ১১। আহত প্রায় শতাধিক। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের হরদা জেলার বৈরাগড়ে। কারখানার ভিতরে এখনও বহু শ্রমিক আটকে রয়েছে বলে স্থানীয় সূত্রে খবর। পরিস্থিতি সামাল দিতে ও উদ্ধারকার্যে কোমর বেঁধে নেমেছে স্থানীয় প্রশাসন। ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় কারখানার নিরাপত্তা ব্যবস্থা ও সরকারি নজরদারিতে গাফিলতির অভিযোগ উঠছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার সকালে হঠাৎ ব্যপক বিস্ফোরণে কেঁপে ওঠে ওই কারখানা সংলগ্ন আশপাশের এলাকা। বিস্ফোরণের জেরে আশেপাশের অন্তর ৬০ টি বাড়িতে আগুন ধরে যায় দ্রুত উদ্ধার করা হয় সেই সব বাড়ির বাসিন্দাদের। কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত সেই বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। কোনও কারণে আগুন লেগেই এই দুর্ঘটনা বলে জানা যাচ্ছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ ও রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, বিস্ফোরণের জেরে ৩০ জন শ্রমিক ঝলসে গিয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। বিস্ফোরণ যখন ঘটে সেই সময় বহু শ্রমিক কারখানার ভিতরেই ছিলেন। বিস্ফোরণের ফলে আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে, শ্রমিকরা ভিতরেই আটকে পড়েন।

আরও পড়ুন- মিডিয়া ট্রায়াল বন্ধ হোক, দরকার ন্যায়বিচার: সংসদে সর.ব কল্যাণ

প্রাথমিকভাবে জানা গিয়েছে দুর্ঘটনার সময়ে ওই কারখানায় অন্তত ১০০ জন শ্রমিক ছিলেন। তাঁদের মধ্য থেকে ২৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের মধ্যে মহিলা এবং শিশুও রয়েছে। এদের মধ্যে বেশিরভাগেরই অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে।

spot_img

Related articles

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...

সুযোগ নষ্টের মাসুল! বেঙ্গালুরুতে আটকে গেল মোহনবাগানের বিজয়রথ

বেঙ্গালুরু ০   মোহনবাগান ০ টানা চার ম্যাচ জয়ের পর অবশেষে জয়রথ থামল মোহনবাগান সুপার জায়ান্টের। শনিবার কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু...

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...