Friday, May 15, 2026

উচ্চশিক্ষায় আগ্রহ বাড়ছে কয়েদিদের, বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরে জানালেন কারামন্ত্রী

Date:

Share post:

জেলবন্দি আবাসিকদের মধ্যে পড়াশোনা এবং সংশোধনাগার থেকে মুক্তির পর নিজেদের জীবিকা নির্বাহ নিয়ে আগ্রহ বাড়ছে। একইসঙ্গে উচ্চশিক্ষাতেও আগ্রহ বাড়ছে রাজ্যের সংশোধনাগারের কয়েদিদের। মঙ্গলবার বিধানসভায় পরিসংখ্যান তুলে ধরে চমকপ্রদ তথ্য দেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি। মন্ত্রী বলেন, অনেকেই মুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে পড়াশোনা করছেন। রাজ্যের কেন্দ্রীয় সংশোধনাগারগুলির যে আবাসিকরা পড়াশোনায় আগ্রহী, তাঁদের ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। তাঁদের পরীক্ষা দেওয়ার জন্য প্রেসিডেন্সি সংশোধনাগারকে আঞ্চলিক পরীক্ষাকেন্দ্র নির্বাচন করা হয়েছে।

১১ জন আবাসিক স্নাতক স্তরে ভর্তি হয়েছিলেন। এদের মধ্যে দুজন ইতিমধ্যেই উত্তীর্ণ হয়েছে। বাকিদের এখনও ফল প্রকাশ হয়নি। ২ জন আবাসিক স্নাতকোত্তর কোর্সের জন্য ভর্তি হয়েছিলেন। এরা দু’জনেই পাশ করেছেন। এ ছাড়াও সার্টিফিকেট কোর্সে ৪৪ জন আবাসিক পরীক্ষা দিয়েছিলেন। তাঁদের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী ইতিমধ্যেই পাশ করে গিয়েছেন। বাকি ৩০ জন হয় ইতিমধ্যেই সংশোধনাগার থেকে ছাড়া পেয়ে গিয়েছেন তাঁদের রেজাল্ট এখনও প্রকাশ হয়নি। আবাসিকদের কম্পিউটার শিক্ষার দিকেও আগ্রহ চোখে পড়ছে বলে কারামন্ত্রী জানিয়েছেন।

আরও পড়ুন- মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বি.স্ফোরণে মৃ.ত বেড়ে ১১, আ.হত শতাধিক

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...