Sunday, May 10, 2026

চাকরির লোভে বাবাকে খুন, গ্রেফতার যুবক!

Date:

Share post:

চনচনি কোলিয়ারিতে কাজ করতেন এতোয়ারী মিঞা (Etoyari Mia)নামে বছর ৫৯-এর এক ব্যক্তি। গত ২৩ জানুয়ারি বাকোলা সুভাষ কলোনি সংলগ্ন জঙ্গলে থেকে গাছের ডালে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ উদ্ধার করা হয়। পরিবারের তরফে বলা হয়েছিল যে বাড়ি থেকে কর্মস্থলে গেলেও আর ফেরেননি ঐ ব্যক্তি। এরপর পুলিশের মিসিং ডায়েরিও করা হয়। তদন্তে নামে উখড়া ফাঁড়ির পুলিশ (Ukhra Police)। মৃতদেহের মুখে গভীর ক্ষত চিহ্ন থাকায় মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। এরপরই বাড়ির লোকজনকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। বাবার মৃত্যু নিয়ে ছেলে আব্দুল হাকিমের কথা বার্তাতে অসংলগ্নতা লক্ষ্য করেন তদন্তকারীরা। পুলিশের কাছে ছেলে খুনের দায় স্বীকার করে বলে জানা যাচ্ছে। তাঁকে গ্রেফতার করে আজই দুর্গাপুর কোর্টে তোলা হয়। পুলিশ সূত্রে জানা যাচ্ছে বাবার চাকরি পেতেই এই কাজ করেন আব্দুল হাকিম (Abdul Hakim)।


Related articles

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...