Wednesday, June 24, 2026

সরকারি কর্মীদের উপহার, আরও ৪ শতাংশ ডিএ বাড়ল রাজ্য বাজেটে

Date:

Share post:

সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্যসরকার। বৃহস্পতিবার রাজ্য বাজেটে বিধানসভায় এই ঘোষণা করলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী ১ মে থেকেই বর্ধিত হারে এই ডিএ পাবেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা। সরকারের এই ঘোষণায় উপকৃত হতে চলেছেন রাজ্যের প্রায় ১৪ লক্ষ সরকারি কর্মচারি ও পেনশনভোগীরা। সরকারের এই ঘোষণায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হল ১৪ শতাংশ।

রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে বারবার জানানো হয়েছে, কেন্দ্রের বৈমাতৃসুলব আচরণ ও বিপুল টাকা অন্যায় ভাবে আটকে রাখার জন্য রাজ্যের আর্থিক সামর্থ্য যথেষ্ট নয়। তারপরও রাজ্যবাসীর স্বার্থে সমস্তরকম প্রয়োজনীয় পদক্ষেপ সরকার নিচ্ছে। সেই ধারা অব্যাহত রেখে এদিন বিধানসভায় বাজেট পড়ার সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, আরও ৪ শতাংশ ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে রাজ্যসরকার। বাজেটে রাজ্য সরকারের তরফে উল্লেখ করা হয়, মূল্যবৃদ্ধির হাত থেকে রেহাই দিতে সীমিত সামর্থ্যের মধ্যেই আরও ৪ শতাংশ ডিএ ঘোষণা করা হল। সব মিলিয়ে এক আর্থিক বছরে এই নিয়ে পরপর তিন বার ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। এর আগে গত বছরের ডিসেম্বর মাসে ৪ শতাংশ ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়দিনের আগে পার্ক স্ট্রিটের একটি অনুষ্ঠান থেকে ওই ঘোষণা করেছিলেন তিনি।

উল্লেখ্য, তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর পঞ্চম বেতন কমিশনের সুপারিশকে মান্যতা দিয়ে ধাপে ধাপে ২০১৯ সাল পর্যন্ত ৯০% ডি.এ. বরাদ্দ করেছে, যার আর্থিক পরিমাণ ১.৬৬,৮৬৫ কোটি টাকা। এরপর ২০১৯ সালে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ কার্যকার করে নতুন বেতন ক্রমে মূল বেতনের সঙ্গে ১২৫% ডি.এ. সংযুক্ত করে বেতন ২.৫৭ গুণ বৃদ্ধি করা হয়। নতুন পে-কমিশনের সুপারিশ কার্যকরী হওয়ার পরে এতদিন রাজ্য সরকার ৬% ডি.এ ঘোষণা করেছিল, যার জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বছরে ৪.১৩৩ কোটি টাকা খরচ হচ্ছিল। ২০২৪ সালের ডিসেম্বর মাসে রাজ্য সরকার আরও ৪% ডি.এ ঘোষণা করে যার ফলে মোট ডি.এ বেড়ে হয় ১০ শতাংশ। এরপর রাজ্য বাজেটে আরও ৪ শতাংশ ডিএ বেড়ে হল ১৪ শতাংশ।

Related articles

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...