Thursday, May 14, 2026

বাড়ল ভাতা, রাজ্য বাজেটে সিভিক ভলান্টিয়ারদের জন্য বিরাট ঘোষণা!

Date:

Share post:

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করলেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। আর সেখানেই সিভিক ভলান্টিয়ারদের জন্য দুর্দান্ত ঘোষণা সরকারের। এদিন চন্দ্রিমা জানান চলতি অর্থবর্ষে সিভিক ভলান্টিয়ারদের ভাতা বাড়ল ১০০০ টাকা। এর জন্য ১৮০ কোটি টাকা রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হবে। পাশাপাশি, এখন থেকে ২০ শতাংশ সিভিক ভলান্টিয়ার পুলিশে যোগ দেওয়ার সুযোগ পাবেন বলেও ঘোষণা করা হয়। অবসরকালীন সময়ে যে পুলিশরা ২ বা ৩ লক্ষ টাকা অবসরকালীন সুবিধা পেতেন আগামী মে মাস থেকে তাঁরা ৫ লক্ষ টাকা করে পাবেন বলে এদিন বিধানসভায় জানানো হয়। অর্থাৎ ভাতা বাড়ার সঙ্গে পুলিশে চাকরির সুযোগও বাড়ল তাই জোড়া সুখবর পেলেন সিভিক ভলান্টিয়াররা।

চলতি বছরের গোড়াতেই নবান্নের তরফে সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। এ বার থেকে প্রত্যেকে ৫,৩০০ টাকা করে বোনাস পাবেন। আগে ২০০০ টাকা করে বোনাস পেতেন সিভিক ভলান্টিয়াররা ২০২২-২৩ অর্থবর্ষে আরও ৩,৩০০ টাকা অতিরিক্ত বোনাস দেওয়ার কথা বলা হয়। এ বার তাঁদের ভাতাও বৃদ্ধি করা হল। এই মুহূর্তে রাজ্যে দুই লক্ষাধিক সিভিক ভলান্টিয়ার রয়েছেন। বাজেটের নতুন বরাদ্দে খুশি গ্রিন পুলিশ- ভিলেজ পুলিশরাও।


Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...