Monday, March 16, 2026

রাজধানীর পথে ক্ষুব্ধ কৃষক, বিক্ষোভ ঠেকাতে দিল্লি সীমান্ত সিল করল মোদি সরকার

Date:

Share post:

কেন্দ্রের মোদি সরকারের কৃষক বিরোধী নীতির জেরে পথে বসেছেন দেশের কৃষকরা। ৩ বছর আগে সারা দেশে তোলপাড় ফেলে দিয়েছিল কৃষকদের বিক্ষোভ। আবারও দেখা গেল একই ছবি। তবে আন্দোলনরত কৃষকদের ঠেকাতে এবার আগেভাগে মাঠে নামল কেন্দ্রীয় সরকার। ব্যারিকেড করে দেওয়া হল দিল্লি সীমান্ত। একাধিক দাবিদাওয়া নিয়ে বড়সড় দিল্লি অভিযানে নেমেছেন হরিয়ানা, পাঞ্জাব, নয়ডার কৃষকরা। তাঁদের আটকাতে এবার তোরজোড় শুরু করল মোদির সরকার।

বৃহস্পতিবার একাধিক দাবিদাওয়া নিয়ে দিল্লির পথে রওনা দেয় কৃষকদের দুটি মিছিল। একটিতে রয়েছেন নয়ডা ও গ্রেটার নয়ডার কৃষকরা। তাঁদের দাবি, প্রশাসনের তরফে যেসমস্ত কৃষিজমি অধিগ্রহণ করা হয়েছে তার পরিবর্তে উন্নত চাষজমির ব্যবস্থা করতে হবে। বাড়াতে হবে ক্ষতিপূরণের অঙ্কও। মিছিল করে সংসদ ভবন পর্যন্ত যাওয়ার পরিকল্পনা ছিল তাঁদের। অন্য মিছিলটিতে অংশ নেবেন পাঞ্জাব ও হরিয়ানার কৃষকরা। ফসলের নূন্যতম সহায়ক মূল্য, কৃষকদের পেনশন, চাষিদের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ খারিজ-সহ একাধিক দাবিতে ট্রাক্টর মিছিল করে দিল্লিতে যাওয়ার কথা ছিল তাঁদের। এই মিছিল আটকাতেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ বাহিনী।

জানা গিয়েছে, দিল্লি-নয়ডা সীমানায় কাঁটাতার, সিমেন্টের তৈরি ব্যারিকেড, বালির বস্তা দিয়ে পথ আটকে দেওয়া হয়েছে। বিশেষ পুলিশবাহিনী, র‍্যাফ মোতায়েন রয়েছে সীমান্তে। ২০২০ সালের মতোই কৃষকদের আটকানোর সমস্ত ব্যবস্থা রয়েছে। তার জেরে ব্যাহত হচ্ছে যান চলাচল। সীমানা পেরিয়ে যাতায়াত করতে অন্তত ৩০ মিনিট বেশি সময় লাগছে বলে স্থানীয়দের দাবি। এদিকে প্রশাসনের বাধার মুখে পড়ে রাজ্যের সীমান্ত পেরিয়ে দিল্লি প্রবেশ করতে পারেননি কৃষকরা। তবে ফিরেও যাননি। ব্যারিকেডের সামনে বসেই শুরু হয়েছে বিক্ষোভ। সবমিলিয়ে ২০২০ সালের পুরানো সেই ছবি নতুন করে ভয় ধরাচ্ছে মোদি সরকারের।

spot_img

Related articles

বকেয়া ডিএ মেটাতে সরকারি নির্দেশ, দু’দফায় মিলবে প্রাপ্য অর্থ

মুখ্যমন্ত্রীর ঘোষণার এক দিনের মধ্যেই বকেয়া মহার্ঘভাতা (ডিএ) মেটানো সংক্রান্ত সরকারি নির্দেশিকা প্রকাশ করল রাজ্য সরকার। সেখানে জানানো...

নির্বাচনী আচরণবিধির জের, থমকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই জারি হয়েছে নির্বাচনী আদর্শ আচরণবিধি। তার জেরেই আপাতত থমকে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ে...

জরুরি কারণ ছাড়া ছুটি নয়! ভোটের আগে পুলিশে ছুটিতে কড়াকড়ি 

আসন্ন বিধানসভা নির্বাচন ২০২৬-এর প্রেক্ষিতে রাজ্য পুলিশের ক্ষেত্রে ছুটি মঞ্জুরির উপর জারি হল কড়া বিধিনিষেধ। নির্বাচন প্রক্রিয়া সম্পূর্ণ...

ঝুলে ৬০ লক্ষ নাম, দ্রুত ভোটার তথ্যের জট কাটাতে তৎপর কমিশন 

রাজ্যে এখনও বিবেচনাধীন তালিকায় ঝুলে রয়েছে প্রায় ৬০ লক্ষ ভোটারের নাম। তবে সেই সংখ্যা দ্রুত কমানোর উদ্যোগ নেওয়া...