Saturday, May 23, 2026

রাজ্যে ফিরল শীত! সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনার কথা জানাল হাওয়া অফিস

Date:

Share post:

রাজ্যজুড়ে শীতের (Winter) দাপট অব্যহত। মাঘের ভোরে তাই আবার কেঁপে উঠলেন বাংলার মানুষজন। বাংলা জুড়েই তাপমাত্রার পারদ অনেকটা কমেছে বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর (Alipore Weather Office)। একধাক্কায় ২ থেকে ৫ ডিগ্রি কমে গিয়েছে তাপমাত্রা। ফলে শুক্রবার ভোরের দিকে ভালই ঠাণ্ডা অনুভব করা গিয়েছে। যদিও পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদ উঠলেও হিমেল হাওয়ার দাপট চোখে পড়ে। তবে এমন আবহাওয়া যে বেশি দিন বজায় থাকবে না বলেও জানা যাচ্ছে।

পাশাপাশি শুক্রবার দ্রুত হাওয়া বদলের ইঙ্গিত দিয়েছে আলিপুর। হাওয়া অফিস জানিয়েছে এবার উধাও হবে শীত। এর মধ্যে আবার বৃষ্টির পূর্বাভাসও রয়েছে দক্ষিণবঙ্গে। সরস্বতী পুজোর দিন বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। ঘূর্ণাবর্তের জেরে বেশ কয়েকটি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঠান্ডা আর থাকবে না। ধীরে ধীরে গরম বাড়বে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

আগামী সপ্তাহে বুধবার সরস্বতী পুজো। তার মধ্যেই আবহাওয়া বদলে যাবে কার্যত। রাত তো বটেই, দিনেও বেড়ে যাবে তাপমাত্রা। সরস্বতী পুজো ২০ ডিগ্রিতে পৌঁছতে পারে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা।

 

 

 

Related articles

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...

দেশজুড়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম 

মধ্যবিত্তের পকেটের চাপ বাড়িয়ে ফের বাড়ল জ্বালানির দাম (Petrol Diesel Price hike)। এই নিয়ে গত ১০ দিনে তৃতীয়বার...

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...