Tuesday, June 23, 2026

মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বাধা, প্রেস কর্নার ব্যবহারে নয়া নিয়ম বিধানসভায়

Date:

Share post:

বিধানসভায় বাজেট পেশের পর নিজের ঘর থেকেই ভার্চুয়াল সাংবাদিক বৈঠক করছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা সম্প্রচার হওয়ার কথা ছিল বিধানসভার প্রেস কর্নারেও। তবে সেই সময় প্রেস কর্নারে শুভেন্দু অধিকারীর সাংবাদিক বৈঠকের কারণে তা সম্প্রচার হয়নি। মুখ্যমন্ত্রীর সম্প্রচার আটকে দেওয়া হয় বিজেপির তরফে। এই ঘটনায় বিধানসভায় প্রেস কর্নার ব্যবহারে নিয়ে নয়া নিয়ম লাগু করলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

বৃহস্পতিবারের ঘটনার পর শুক্রবার সকাল থেকেই বন্ধ ছিল বিধানসভার প্রেস কর্নার। বাজেট অধিবেশনের দ্বিতীয়ার্ধে প্রেস কর্নার ব্যবহার নিয়ে নতুন নিয়মের কথা জানিয়ে দেন বিধানসভার অধ্যক্ষ। তিনি জানান, অধিবেশনের সময় স্পিকারের অনুমতি না নিয়ে বিধানসভার প্রেস কর্নার ব্যবহার করা যাবে না। অনুমতি থাকলেও ৪৫ মিনিটের বেশি সাংবাদিক বৈঠক করা যাবে না। উল্লেখ্য, এদিকে মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠকে বাধা দেওয়ার ঘটনায় তৎপর হয়েছে তৃণমূল। সেই ঘটনার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে অভিযোগ জানায় তৃণমূলের পরিষদীয় দল। পরিষদীয় দলের তরফে কলকাতার হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন।

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...