Wednesday, May 13, 2026

জামিনের আবেদন নাকচ, আরাবুলকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

Date:

Share post:

আরাবুল ইসলামের গ্রেফতারি নিয়ে ছেলে হাকিমুল ইসলাম বিস্ফোরক দাবি করেছেন ৷ তাঁর দাবি, আলোচনার জন্য ডেকে নিয়ে গিয়ে গ্রেফতার করা হয়েছে আরাবুলকে ৷

ভাঙড়ের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের জামিনের আবেদন শুক্রবার নাকচ করে দিল আদালত। আরাবুল অসুস্থ। দীর্ঘ দিন ধরে তিনি বাড়িতে চিকিৎসাধীন— এই কথা জানিয়ে তাঁর জামিন চাওয়া হয়। যদিও পুলিশের তরফে আইনজীবী জানান, তদন্তের প্রয়োজনে আরাবুলকে নিজেদের হেফাজতে নিতে চান তদন্তকারীরা। বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতের বিচারক অলিভিয়া রায় আরাবুলকে ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় ভাঙড় থেকে গ্রেফতার করা হয় আরাবুলকে। তাঁকে নিয়ে যাওয়া লালবাজার। পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ নেতার খুনের ঘটনায় তৃণমূল নেতাকে ধরে পুলিশ। শুক্রবার আরাবুলকে আদালতে তোলা হলে তাঁক আইনজীবী বলেন, ‘‘সে দিন তিন হাজার লোকের নামে অভিযোগ করা হয়েছিল। এখন ওই ঘটনার প্রায় আট মাস বাদে গ্রেফতার করা হয়েছে আমার মক্কেলকে।’’

আরও পড়ুন- ছত্তিশগড়ের বিরুদ্ধে খেলতে নেমে নজির গড়লেন পৃথ্বী

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...