Saturday, March 14, 2026

শীতের দুর্দান্ত কামব্যাকে কাবু বাংলা, পারদ পতনে বাড়ছে শৈত্যপ্রবাহ!

Date:

Share post:

শেষ বেলায় দুরন্ত ইনিংস শুরু করল শীত। গত ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Weather) পুরোপুরি বদলে গেছে। বৃহস্পতিবারের পর শুক্রবার এক ধাক্কায় অনেকটা নেমেছে পারদ। আজ শনির সকালেও একই ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে। আগামী তিন দিন কলকাতা-সহ সারা রাজ্যেই ঠান্ডা থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ঘরে পাখা চালানোর পরিস্থিতি তৈরি হয়েছিল। বেলা বাড়তেই গায়ে আর গরম জামা কাপড় রাখা যাচ্ছিল না। ঠিক যখন মনে হচ্ছিল পাকাপাকি ভাবে শীত বিদায় নিতে চলেছে, তখনই দুরন্ত কামব্যাক। রাজ্যজুড়ে শৈত্যপ্রবাহের সর্তকতা জারি। পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম এবং দুই বর্ধমানে কনকনে ঠান্ডা থাকবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি পারদ পতন হয়েছে কলকাতাতেও। সপ্তাহান্তে তাপমাত্রা নেমেছে ১৪.৬ ডিগ্রিতে, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আগামী ৭২ ঘণ্টায় এই পরিস্থিতির কোনও পরিবর্তন হবে না। উত্তরবঙ্গেও কয়েক দিন শীত জাঁকিয়েই পড়বে বলে জানিয়েছেন হাওয়া অফিসের কর্তারা। উত্তুরে হাওয়ার কারণেই আবহাওয়ার এই ব্যাপক পরিবর্তন বলে মনে করা হচ্ছে। তবে আগামী সপ্তাহের গোড়া থেকে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে।


spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...