Saturday, April 4, 2026

পাকিস্তানে একাই সেঞ্চুরি ইমরানের, সরকার গড়তে একজোট নওয়াজ-বিলাওয়াল

Date:

Share post:

৪০ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আটকে পাকিস্তানের নির্বাচনী ফলাফল। ফলঘোষণার আগেই নির্দল হিসেবে লড়াইয়ে নামা ইমরান খানের দল ও নওয়াজ শরিফের পিএমএলএন উভয়েই ঘোষণা করেছেন জয়ী হয়েছে তাঁর দল। ফলে কে সরকার গঠন করতে চলেছে পাকভূমে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। এরইমাঝে সরকার গঠনের লক্ষ্যে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের দল পিএমএলএন ও আসিফ আলি জারদারির দল পিপিপি জোট গঠনে রাজি হয়েছে। পিপিপির শীর্ষ নেতা বিলাওয়ালের সঙ্গে ইতিমধ্যেই বৈঠক সেরেছেন নওয়াজ। পাশাপাশি ২৬টি বুথে পুনরায় নির্বাচনের ঘোষণা করা হয়েছে কমিশনের তরফে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই বুথগুলিতে ভোট গ্রহণ হবে।

মোট ২৬৫টি আসনে ভোট গ্রহণ হয়েছে পাকিস্তানে। সর্বশেষ তথ্য অনুযায়ী পাকিস্তানে ইমরান সমর্থিত নির্দল প্রার্থীরা জয়ী হয়েছে ১০০এর বেশি আসনে, পিএমএলএন জয়ী হয়েছে ৭১টি আসনে ও পিপিপি জয়ী হয়েছে ৫৩টি আসনে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজন ১৩৩ আসন। এখনও পর্যন্ত কেউ সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে না পারায় ত্রিশঙ্কু পাকিস্তানে জোট সরকারের সম্ভাবনা। সেই পথেই হাঁটতে চলেছে পিএমএলএন ও পিপিপি। তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে এই দুই দল একজোট হলেও সংখ্যাগরিষ্ঠতা ছোঁয়ার অবস্থায় নেই। দুই দলের মিলিত আসন দাঁড়াবে ১২৪। তবে জেলবন্দি থেকেও ইমরান খানের এই লড়াই বেস তাৎপর্যপূর্ণ। ফলাফল যত প্রকাশ্যে আসছে কেউ কেউ ইমরান খানকে নেলসন ম্যান্ডেলার সঙ্গেও তুলনা করেছেন।

তবে পাকিস্তানের নির্বাচনের ফল ঘোষণার এত দেরির জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিনকে দোষারোপ করেছেন প্রেসিডেন্ট আলভি। সকাল থেকেই গণনা শুরু হলেও, এখনও ফল প্রকাশ হয়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনের। ফল প্রকাশে এত দেরীর কারণ হিসাবে পাকিস্তানের নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন কমিশনের অ্যাপে কিছু প্রযুক্তিগত সমস্যা হচ্ছে। সেই কারণেই ফল প্রকাশে দেরী হচ্ছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...