Thursday, February 26, 2026

ভবিষ্যজ্যোতি অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স, প্রতিভাবানদের স্বীকৃতি অ্যাডামাসের

Date:

Share post:

সমিত রায় ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাডামাস নলেজ সিটি ক্যাম্পাসে শনিবার অনুষ্ঠিত হল ভবিষ্যজ্যোতি অ্যাওয়ার্ডস অফ এক্সেলেন্স।

পুঁথিগত শিক্ষার বাইরে গিয়ে ক্রীড়া, সাংস্কৃতিক ও অন্যান্য ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অ্যাডামাস ওয়ার্ল্ড স্কুল, অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুল এবং অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের স্বীকৃতি জানাল অ্যাডামাস গ্ৰুপ।প্রত্যেক শিশুর মধ্যেই থাকে অন্তর্নিহিত প্রতিভা এবং বিভিন্ন গুণাবলী। তা সে শিল্প, ক্রীড়াই হোক কিংবা, সঙ্গীত, নৃত্য বা অন্যান্য ক্ষেত্র। সেসব ক্ষেত্রে অনন্য বৈশিষ্ট্য এবং ব্যতিক্রমী প্রতিভার জন্যই মূলত এদিন সংবর্ধনা দেওয়া হয় শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের।

এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য। বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর  প্রফেসর ড.সমিত রায় বলেন, অ্যাডামাস গ্রুপের মূল লক্ষ্য পড়ুয়াদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, সহানুভূতি বোধের বিকাশ ঘটিয়ে বিশ্বের সঙ্গে সংযোগ গড়ে তোলা, যা আমাদের ছাত্র-ছাত্রীদের এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বৈশ্বিক নাগরিক হিসেবে বিকশিত হতে সাহায্য করবে।

অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের ডিরেক্টর মল্লিকা রায় জানান, পড়ুয়াদের পড়াশোনা এবং পুঁথিগত বিদ্যার বাইরের সমস্ত রকম প্রতিভার বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠান বদ্ধপরিকর।

অ্যাডামাস ইন্টারন্যাশনাল স্কুলের প্রিন্সিপাল অনুসূয়া পাল বলেন, ছোটবেলা থেকেই এই প্রতিষ্ঠান পড়ুয়াদের সহযোগিতার পাঠ শেখায়। কীভাবে একে অপরের পাশে থেকে জীবনের পথে এগিয়ে যাওয়া যায় সেই মূল্যবোধও শেখায় অ্যাডামাস গ্ৰুপ।
প্রসঙ্গত, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে একাধিক উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পূর্ব ভারতের অন্যতম সেরা বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসাবে বিশেষ খ্যাতি অর্জন করেছে অ্যাডামাস বিশ্ববিদ্যালয়।বিজ্ঞানসম্মত তথা যুগোপযোগী শিক্ষালাভের ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে এই বিশ্ববিদ্যালয়।ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে এমবিএ, বিজ্ঞান থেকে আইনি পড়াশোনা-সবই রয়েছে এখানে একই ছাতার তলায়।

spot_img

Related articles

বড়পর্দায় পঞ্চম দা-র বায়োপিক, স্কটল্যান্ডে শ্যুটিংয়ের পরিকল্পনা নীরজের! 

বলিউডের 'পঞ্চম' এবার বড়পর্দায়! ভারতীয় সংগীত জগতের অন্যতম নক্ষত্র রাহুল দেব বর্মনের (RD Burman) বায়োপিক নিয়ে জল্পনা বাড়ছে...

মায়ের মৃত্যুদিনে কুরুচিকর আক্রমণ! সোশ্যাল মিডিয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ইমনের

সোশ্যাল মিডিয়ায় (Social Media) অহরহ ট্রোলের শিকার হন সেলেব্রিটি থেকে সাধারণরা। যাঁরা ট্রোল করেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা...

উত্তরে হালকা বৃষ্টি, মার্চের শুরু থেকেই ঊর্ধ্বমুখী বাংলার পারদ!

হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে চলতি সপ্তাহের শুরুতেই বিক্ষিপ্ত হালকা বৃষ্টিতে (Rain) দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় পারদ পতন হয়েছে।...

জলপথে নতুন দিশা: কলকাতায় আসতে চলেছে ওয়াটার মেট্রো

কলকাতার (Kolkata) জল পরিবহন (Water Transport) ব্যবস্থাকে আরও আধুনিক ও দ্রুত করতে নতুন পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সেই...