Monday, April 6, 2026

ফোন চুরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের, থানায় অভিযোগ দায়ের

Date:

Share post:

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি। হ্যাঁ ঠিকই শুনছেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ফোন চুরি গেল বেহালার বাড়ি থেকে। ঠাকুরপুকুর থানায় অভিযোগও দায়ের করেছেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি। জানা যাচ্ছে, শহরের বাইরে গিয়েছিলেন সৌরভ। কলকাতায় ফেরার পর ফোনটি ব্যাগ থেকে বার করে রেখেছিলেন। তারপরই সেটি খোয়া যায় বলে জানা গিয়েছে।

এই নিয়ে জানা যাচ্ছে, ঠাকুরপুকুর থানার অফিসার-ইন-চার্জের উদ্দেশে শনিবার একটি চিঠি লিখেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে তিনি জানিয়েছেন, তাঁর বাড়ি থেকে একটি মোবাইল ফোন চুরি হয়ে গিয়েছে। শেষবার সকাল ১১.৩০ নাগাদ নিজের বাড়িতে ফোনটিকে দেখেছিলেন বলে জানিয়েছেন সৌরভ। পরে সেটির খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজার পরেও ফোনটিকে খুঁজে পাননি বলে জানিয়েছেন সৌরভ। এছাড়াও মহারাজ চিঠিতে অনুরোধ করেন, তাঁর ফোনে থাকা তথ্য যাতে কোনও ভাবে ফাঁস না হয়ে যায় । সেই ফোনে ব্যক্তিগত তথ্যই শুধু নয়, বেশ কিছু অ্যাকাউন্টের ‘অ্যাক্সেস’ রয়েছে।

আরও পড়ুন- ব্যাটিং ব্যর্থতা, কেরলের বিরুদ্ধে চাপে বাংলা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...