Friday, April 3, 2026

কলেজের ‘ফেয়ারওয়েল পার্টি’র পর হস্টেলের ঘরে তরুণীর মৃতদেহ ঘিরে চাঞ্চল্য

Date:

Share post:

কলেজের এক জনের ‘ফেয়ারওয়েল পার্টি’তে আমন্ত্রিত ছিলেন। সেখান থেকে ফিরেও এসেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত হস্টেলের ঘরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল তরুণীকে। কী ভাবে তাঁর মৃত্যু হল, খতিয়ে দেখছে পুলিশ।প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, তরুণী আত্মহত্যা করেছেন। যদিও তাঁর পরিবারের দাবি, এই মৃত্যুর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে। এমনকী, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ তুলেছেন তাঁরা।

পুলিশ জানিয়েছে, তেলঙ্গানার সূর্যপেটের সোশ্যাল ওয়েলফেয়ার গুরুকূল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ওই তরুণী। , শনিবার সন্ধ্যায় কলেজের মধ্যেই একটি পার্টিতে তিনি যোগ দিয়েছিলেন। সেখান থেকে ফিরে বাড়িতে ভিডিয়ো কল করেছিলেন। মায়ের সঙ্গে ভিডিয়ো কলে কথাও হয়েছিল ওি তরুণীর। খুব বেশি রাত নয়।রাত সাড়ে ৯টা নাগাদ হস্টেলের ঘর থেকে তরুণীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।তরুণীর মা পুলিশকে জানিয়েছেন, পার্টিতে কী কী হয়েছিল, সে সব খুঁটিনাটি তরুণী বর্ণনা করেছিলেন ভিডিয়ো কলে। তার পর কলেজ থেকে তাঁর কাছে ফোন যায়।
পুলিশের তরফ থেকে বাড়িতে জানানো হয়, তরুণী অসুস্থ। তাই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের অভিযোগ, তাঁরা যে সময়ে হাসপাতালে পৌঁছন, তখন সেখানে কলেজের কেউ ছিলেন না। বাড়ির লোক পৌঁছনোর আগেই কেন কলেজের লোকজন হাসপাতাল ছেড়ে গেলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। কী ভাবে তরুণীর মৃত্যু হল, তা খতিয়ে দেখছে পুলিশ। পরিবারের লোকজনের সঙ্গেও কথা বলছেন তারা।

Related articles

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...

মিমিকে হেনস্থা করা তনয় এবার বিজেপিতে! কটাক্ষ তৃণমূলের 

ভোটের মুখে ফের শিরোনামে বনগাঁর তনয় শাস্ত্রী (Tanay Shastri)। অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) মঞ্চ থেকে অপমান করে...