Wednesday, March 18, 2026

পলিটেকনিকে মহিলা আসন সংরক্ষণ, ভোকেশনাল ট্রেনিং নিয়েও বড় সিদ্ধান্ত রাজ্যের!

Date:

Share post:

পলিটেকনিক কলেজে (Reservation in Polytechnic College) এবার মহিলাদের জন্য আসন সংরক্ষণে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার (Government of West Bengal)। আইটিআই (ITI) এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারে মহিলাদের জন্য ২০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে বলে জানা যাচ্ছে। আসলে প্রযুক্তিগত পড়াশোনা বা ট্রেনিং এর ক্ষেত্রে পুরুষদের সংখ্যা বেশি হওয়ার কারণে মহিলাদের নিয়ে কেউ ভাবতে চায় না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মেয়েরা নিজেদের দক্ষতা প্রমাণ করেছে, তাই সেই মেয়েদের আরও উৎসাহ দিতে পাশে দাঁড়ালো পশ্চিমবঙ্গ সরকার।রাজ্যের যে ৩,১৪৭টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট (ITI), পলিটেকনিক কলেজ এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেখানে ২০ শতাংশ সংরক্ষণের সুবিধা পাবেন মহিলারা। ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানা যাচ্ছে। প্রযুক্তিগত চাকরির পরিসরে যাতে মহিলাদের সুযোগ বাড়ে সেই কারণেই এমন সিদ্ধান্ত বলে মনে করছেন শিক্ষাবিদদের একাংশ।

রাজ্যের পলিটেকনিক, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টারের সব কোর্সেই মহিলাদের এই আসন সংরক্ষণ থাকছে। তবে দ্বিতীয় পর্বের কাউন্সেলিংয়ের পরও যদি আসন ফাঁকা থাকে, তাহলে সেগুলিতে আর এই নিয়ম কার্যকর করা হবে না। সেখানে যোগ্যতার ভিত্তিতে মহিলা পুরুষ নির্বিশেষে যে কেউ ভর্তি হতে পারবেন। পাশাপাশি জেলাভিত্তিক আসন সংরক্ষণের নিয়ম চালু করতে চলেছে সরকার। যে জেলায় সংশ্লিষ্ট পলিটেকনিক কলেজ, আইটিআই এবং ভোকেশনাল ট্রেনিং সেন্টার আছে, সেই জেলার পড়ুয়াদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। বাকি ৫০ শতাংশ আসনে অন্য জেলার পড়ুয়ারা নিয়ম মেনে ভর্তি হতে পারবেন।


spot_img

Related articles

বাম জোটসঙ্গী হয়েই লড়াই: ঘোষিত CPIML-এর ১০ প্রার্থী

অস্তিত্ব সংকটে দাঁড়িয়েও নির্বাচনের আগে জেদ ছাড়তে নারাজ সিপিআইএম। যার ফলে একাধিক বাম শরিকদলের সঙ্গেই সংঘাত। তবে এই...

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...