Saturday, May 16, 2026

জামতারার মতো গ্যাংই এই চ.ক্রান্ত করছে! মাধ্যমিকের ‘প্রশ্ন ফাঁ.স’ ইস্যুতে মন্তব্য শিক্ষামন্ত্রীর

Date:

Share post:

আগামী বছর মাধ্যমিক পরীক্ষা শুরু ভ্যালেনস্টাইস ডে অর্থাৎ ১৪ ফেব্রুয়ারি। সোমবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) জানান ২০২৫ সালের মাধ্যমিকের দিনক্ষণ। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। এর পরেই মাধ্যমিকের প্রশ্ন ফাঁসের চক্রান্ত নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জামতারার মতই একটি গ্যাং প্রশ্ন ফাঁসের চক্রান্ত করেছিল। এই অসাধু চক্রের গ্যাংকে ধরা গেছে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মাধ্যমিক পরীক্ষার সোমবার ছিল শেষদিন। সেদিনই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ব্রাত্য বসু জানালেন, যেভাবে প্রশ্ন ফাঁসের চক্রান্ত করা হয়েছিল তা সম্পূর্ন আটকানো গেছে পর্ষদের তৎপরতায়।

ব্রাত্য বসু জানান, প্রশ্ন ফাঁস রুখতে বদ্ধ পরিকর ছিলাম আমরা। আগে দেখতাম মোবাইলে ছবি তুলে বাইরে পাঠাতো। তারপর বোর্ড আর রাজ্যের বিরুদ্ধে কুৎসা শুরু হত। এই অসাধু চক্রের গ্যাংকে ধরা গেছে। মিথ্যা প্রচার, কালিমালিপ্ত করার প্রবনতা আটকে গেছে। আগামী দিনে শিক্ষা দফতর অমীমাংসিত বিষয় আলোচনা করে সিদ্ধান্ত নেবে।

ব্রাত্যর সংযোজন, কীভাবে প্রশ্ন ফাঁস আটকানো যায় এই নিয়ে ২০টা বৈঠক করেছি পর্ষদের সঙ্গে। এরপরেই আলোচনা করে ঠিক হয় কিউ আর কোড ব্যবহার করা হবে। এই উদ্যোগের জন্যই অভিসন্ধি মূলক প্ররোচনা রুখতে পেরেছি। পরিকল্পনা করে পরীক্ষার্থীরা এই কাজ করেনি। বাইরের গ্যাং এটা করাচ্ছিল। এদের উদ্দেশ্য ছিল প্রশ্ন ভাইরাল করে দেওয়া। এতে কোনও পরীক্ষার্থীরা উপকৃত হচ্ছিলেননা।

জানা গিয়েছে, এবারে মোট ৩৬ জনের পরীক্ষা বাতিল করা হয়েছে। ৩৭টি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। তার মধ্যে ২৩ জনই মালদহের। মালদহের এক গৃহ শিক্ষককে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। ব্রাত্য বসু জানান, পর্ষদ যদি শিক্ষা দফতরকে কোনও কোচিং সেন্টারের তালিকা দিতে পারে যেখান থেকে এই ধরনের অসাধু কাজ করা হচ্ছিল তাহলে জেলা প্রশাসনকে বলে সেই কোচিং সেন্টারগুলোকে বন্ধ করে দেওয়া হবে।

Related articles

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...