Wednesday, April 29, 2026

মঙ্গলের সকালে বৃষ্টি শুরু, সরস্বতী পুজোয় ভিজবে ১৮টি জেলা! 

Date:

Share post:

আবহাওয়ার (Weather Department)ভোলবদলের ইঙ্গিত আগেই মিলেছিল, মঙ্গলবারে সকালে সেইমতোই বৃষ্টি ভিজতে শুরু করল পুরুলিয়া (Rain in Purulia), বাঁকুড়া। ভোর থেকেই কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টি শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। যদিও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় সকাল থেকেই মেঘলা আকাশ। গতকাল তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সরস্বতী পুজো দিনভর বৃষ্টি হবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের জেরে নষ্ট হতে পারে হতে পারে সরস্বতী পুজোর আনন্দ। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপাত্রা ঘোরাফেরা করবে ১৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। মঙ্গলে দুর্যোগের মেঘ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে। এই চার জেলায় বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। যদিও উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, হাওড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়ায় আজ বৃষ্টি হবে না।


Related articles

দ্বিতীয়দফার ভোটে বৃষ্টি ধোয়া দক্ষিণবঙ্গ, ছাতা মাথায় বুথে বুথে লম্বা লাইন  

দ্বিতীয় দফার ভোটের সকালেই দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় বুথের বাইরে ভোটারদের (Voter) দীর্ঘ লাইন। এদিকে সকাল থেকেই...

‘মা দুর্গার লড়াই’-এর পাশে রাজ-শুভশ্রী থেকে রচনা, ‘বাঘিনী’ মমতাকে কুর্নিশ মিমির

গণতন্ত্রের উৎসবে সামিল টলিউডের তারকারা। রাজ-শুভশ্রী থেকে রচনা দ্বিতীয় দফায় নিজেদের ভোট দিলেন তারকা সাংসদ থেকে তৃণমূলের সেলেব্রিটি...

ভোট পরিদর্শনে চেতলার পর চক্রবেড়িয়া, পর্যবেক্ষকদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মমতার

দ্বিতীয় দফার ভোটের ভরকেন্দ্র ভবানীপুর। নিজের কেন্দ্রে সকাল থেকেই বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েছেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)।...

কমিশনের ‘অতি সক্রিয়তা’ সত্ত্বেও দিকে দিকে EVM বিভ্রাট! ভোগান্তিতে ভোটাররা 

বাংলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে আশ্বাস দিয়েছিল নির্বাচন কমিশন(Election Commission)। কিন্তু দ্বিতীয় দফা ভোট গ্রহণ শুরু হতেই...