Wednesday, March 11, 2026

ধান জমিতে বায়ুসেনার বোমা! ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মার, চাঞ্চল্য সাঁকরাইলে

Date:

Share post:

এক চুল এদিক থেকে ওদিক হলে প্রাণ যেতে পারত নিরীহ গ্রামবাসীদের। তবে মানুষের মৃত্যু না হলেও ধান জমির (Paddy field) যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আর সবকিছুর জন্য দায়ী ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ছোড়া একটি বোমা। শুনতে একটু অবাক লাগলেও ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইলে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা যায় এয়ারফোর্সের কলাইকুন্ডা ঘাঁটিতে (Kalailunda Air base) পরীক্ষামূলকভাবে বোমা ছোড়ার প্রশিক্ষণ চলছিল। আচমকাই লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি বোমা বিদ্যুতের হাইটেনশন তারে ধাক্কা খেয়ে পড়ে পাশের ধানের জমির উপর। তারপর বিকট শব্দে ফেটে যায়। আতঙ্কের ঘোর কাটছে না এলাকাবাসীর।

কখনও বিএসএফের অন্যায় আর অপদার্থতার জন্য ছোট শিশুরা মারা যাচ্ছে, কখনও আবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বায়ুসেনার (Indian Air Force) ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছে। সোমবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের রাস্তার পাশে দুপুর সাড়ে ৩টে নাগাদ ধান জমিতে একটি বোমা পড়ে। তার জেরেই কেঁপে ওঠে গোটা গ্রাম। ফাটল ধরে গ্রামের একাধিক মাটির বাড়িতে, ধান জমির পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ও জমিতে জল দেওয়ার পাম্প পুড়ে যায়। বোমার তীব্রতায় গ্রামের একাধিক বাড়ির চালা উড়ে যায় বলে খবর।কেঁপে ওঠে চামটিডাঙ্গা, পেঁচাবিন্ধা, জোড়াশাল, হাঁড়িভাঙ্গা গ্রাম। চাষের জমিতে ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। কলাইকুন্ডা বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন বোমা নিক্ষেপের জায়গা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বোমা নিক্ষেপ করে প্রশিক্ষণরত ফাইটার বিমান। বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে যে বোমাটি সেটি ফায়ারিং রেঞ্জের মধ্যেই পড়েছে। সেটি ৪ লাখ ভোল্টের একটি তারে হিট করে ও তার ছিঁড়ে দেয়। এই বিদ্যুৎ পরিষেবার একটি সাইট বন্ধ রাখা হয়েছে এবং অন্য একটি সাইট চালু রয়েছে। গ্রামবাসীরা বলছেন, তাদের ফলনশীল জমির এমন অবস্থা যে আগামী চার-পাঁচ বছরেও সেখানে কোনও চাষের কাজ করা যাবে না। মাথায় হাত কৃষকদের।ভাগ্যক্রমে সেই সময় মাঠে কোনও চাষী কাজ করছিলেন না।তা না হলে বিপদ যে কতটা মারাত্মক হতে পারতো তা ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা। ভারতীয় বায়ুসেনা কী ভাবে এত দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে তা নিয়েও উঠছে প্রশ্ন।



spot_img

Related articles

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...