Wednesday, March 18, 2026

মানুষের পাশে, মানুষের সাথে ‘সংকল্প’

Date:

Share post:

‘সংকল্প’ শব্দটির মধ্যেই জড়িয়ে আছে আত্মপ্রত্যয়। মিলেমিশে একাকার হয়ে গেছে মানুষের পাশে থাকার বার্তা। হ্যাঁ, এ ‘সংকল্প’ মানুষের কথা বলে। এ ‘সংকল্প’ মানুষের কথা ভাবে। এ ‘সংকল্প’ মানুষের পাশে থাকার অঙ্গীকার।

নিশ্চয়ই ভাবছেন কার কথা বলছি? মাত্র এক বছর বয়স, কিন্তু অভিজ্ঞতা আর মুন্সিয়ানায় তাদের কর্মকান্ড আপনাকেও অবাক করবে! আসুন দেখেনি কী করলেন তারা? রাত পোহালেই সরস্বতী পুজো। আমরা সবাই যখন বাগদেবীর আরাধনায় মাতবো, তার ঠিক আগে এই পুজোকে সামনে রেখে ‘সংকল্প’ আয়োজন করে ফেলল একটি রক্তদান শিবির। গরম পড়ার আগেই তাদের সেই রক্তদান শিবিরে নয় নয় করে ৫২ জন রক্ত দান করলেন।
সংকল্পের পরিচালনায় অজয়নগর দমদমে মঙ্গলবার রক্তদান শিবিরে অভুতপূর্ব সাড়া মেলে। বাগদেবির আরধনায় এই সরস্বতী পুজোর সব গৃহিনী তত্ত্বাবধানেই হয়।
আর এর কৃতিত্ব সর্বাগ্রে যার প্রাপ্য, তিনি এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রেসিডেন্ট শিবু মজুমদার।সংস্থার তরফে প্রেসিডেন্ট শিবু মজুমদার বলেন, আমরা সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং সেখানে মহিলাদের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। যে সরস্বতী পূজো এখানে হচ্ছে সেখানেও সর্বাগ্রে আছেন মহিলারা। আজকে যারা রক্ত দিয়েছেন তাদের মধ্যে ২০ জন মহিলা আছেন। নারীদের সুরক্ষায়, নারীদের সামাজিক উন্নয়নে, মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ‘সংকল্প’ আগামী দিনেও এগিয়ে যাবে। এটা আমাদের অঙ্গীকার।এদিনের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, ছোটন দে, নারায়ন কর্মকার, দীপঙ্কর শীল,উদয় দাস, পটল পাল, অমল সরকার সহ আরও অনেকে।
সবাই বলছেন সংকল্পের এই উদ্যোগ সত্যি অভাবনীয়। সংকল্প এগিয়ে যাক তাদের লক্ষ্যে, মানুষের পাশে থাকুক সংকল্প।

spot_img

Related articles

ইজরায়েলি মিসাইলে মৃত্যু ইরান নিরাপত্তা প্রধানের: হরমুজে ট্রাম্পের পাশে কেউ নেই

পশ্চিম এশিয়ার একাধিক দেশে ব্যাপক ক্ষয় করলেও সাম্প্রতিক যুদ্ধে ইরানের যে বড় ক্ষতি হচ্ছে তা বলাই বাহুল্য। এই...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

গ্রহ-নক্ষত্রের অবস্থানের তারতম্যে আজকের দিনটি ১২টি রাশির জন্য ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা নিয়ে আসতে পারে। কোথাও সাফল্যের ইঙ্গিত, কোথাও...

ভোটের আসরে সন্তান-স্ত্রী-ভাই: শহর থেকে জেলায় তৃণমূল প্রার্থী পরিবারের সদস্যরা

রাজনীতিতে পরিবারবাদ কোনও নতুন তত্ত্ব নয়। বিধানসভা কেন্দ্র তো বটেই, অন্য কেন্দ্র দখল করতেও অনেক সময় একই পরিবারের...

ক্রমশ পিছোচ্ছে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! যাচাই শেষ ২১ লক্ষ

পূর্ণাঙ্গ তালিকা বলে যে ভোটার তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন, প্রায় তত সংখ্যক রাজ্যের মানুষ এখনও বিচারাধীন।...