Tuesday, June 9, 2026

ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ধরে রাখতে নয়া প্রকল্প রাজ্যের

Date:

Share post:

রাজ্যের সর্বত্র ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ধরে রাখতে রাজ্য সরকার বিশেষ উদ্যোগ নিচ্ছে। এজন্য কিছুদিনের মধ্যেই নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দফতর। এই প্রকল্পের আওতায় উপযুক্ত জায়গা চিহ্নিত করে সেখানে বৃষ্টির জল ধরে তা ভূগর্ভের নির্দিষ্ট স্তরে পাঠিয়ে দেওয়ার উপযোগী পরিকাঠামো গড়ে তোলা হবে বলে ওই দফতর সূত্রে জানা গেছে। নতুন এই প্রকল্পের জন্য আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সমীক্ষার কাজ শুরু হবে।

প্রত্যেক জেলায় এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা থাকলেও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের শুষ্ক জেলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এরপর ধাপে ধাপে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় এবং উত্তরবঙ্গেও এই প্রকল্প রূপায়ণ করা হবে। এই প্রকল্পের কাজে জনস্বাস্থ্য কারিগরি দফতর সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ডেরও সহায়তা নিচ্ছে। জানা গিয়েছে, সমীক্ষা করে জায়গা চিহ্নিত করার পর সেখানে রিচার্জ ওয়েল বা পারকোলেশন ট্যাঙ্কের মতো পরিকাঠামো গড়ে তোলা হবে। তার এক-একটির জন্য খরচ পড়বে প্রায় ৫০ থেকে ৭০ হাজার টাকা।

আরও পড়ুন- ‘বঞ্চিত’দের লিজের টাকা ফেরতের দায়িত্ব নেবে তৃণমূল: পার্থ, সন্দেশখালিতে ১৮ তারিখ সভা

রাজ্য জুড়ে দ্রুত এই কাজ শেষ করতে প্রতিটি জেলা প্রশাসনকে বিশেষ উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। সাম্প্রতিক কালে ভূগর্ভস্থ জলের ব্যবহার ব্যাপক হারে বেড়েছে। পানীয় জলের পাশাপাশি কৃষিকাজেও যথেচ্ছ ব্যবহার করা হচ্ছে মাটির নিচের জল। সামগ্রিকভাবে এর প্রভাব মারাত্মক হতে পারে। জলস্তর শুকিযে যাওয়ার সঙ্গে আর্সেনিক, ফ্লোরাইডের মতো যৌগের উপস্থিতি বেড়ে চলেছে। মানবশরীরে যার দীর্ঘ মেয়াদি কুপ্রভাব সম্পর্কে ইতিমধ্যেই এ-রাজ্য তথা দেশের বহুমানুষ ওয়াকিবহাল। প্রাকৃতিক ভাবে ভুগর্ভস্থ জলভাণ্ডার পূরণ হওয়ার প্রক্রিয়া দীর্ঘমেয়াদি। সেকারণেই প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থার মাধ্যমে স্বল্প সময়ের মধ্যে ভুগর্ভস্থ জলস্তরের হাল ফেরাতে এই প্রকল্প হাতে নেওয়া হচ্ছে।

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...