Tuesday, May 19, 2026

রাজ্যজুড়ে বাগদেবীর আরাধনা, সমাজমাধ্যমে বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

ভালবাসার দিনে বাংলার প্রায় প্রতিটি ঘরেই সাড়ম্বরে পালিত হচ্ছে সরস্বতী পুজো (Saraswati Puja celebration in West Bengal today)। স্কুল জীবনের অন্যতম বড় উৎসব এই বসন্ত পঞ্চমী। গত দুদিন ধরেই বেশ ব্যস্ততা চোখে পড়েছে রাজ্যের সরকারি -বেসরকারি সব স্কুলেই। আজ সকাল থেকেই ‘জয় জয় দেবী’ মন্ত্র উচ্চারিত হচ্ছে বাংলা জুড়ে। সরস্বতী পুজো এবং বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

অন্যান্য বছরের মত এ বছরও মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথি মেনে বাঙালীর ঘরে ঘরে বিদ্যার দেবীর আরাধনা শুরু হয়েছে। ভোরবেলা থেকেই বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে পুজোর তোড়জোর।পাশাপাশি স্কুল-কলেজেও চলছে দেবীর আরাধনা ৷ বিভিন্ন ক্লাব এবং বারোয়ারি মণ্ডপগুলিতেও পুষ্পাঞ্জলী দেওয়ার ভিড় চোখে পড়ার মতো। একদিকে পুজোর আনন্দ ছুটির মেজাজ তার সঙ্গে জুড়েছে ভ্যালেন্টাইন্স ডে-র (V-Day) আবহ।সবমিলিয়ে সপ্তাহের মাঝের এই দিনে খুশির মুডে বাংলা।


Related articles

সাংসদ সায়নীর মাথা কাটলে ১ কোটি পুরস্কার! ঘোষণা যোগীরাজ্যের পুরসভার চেয়ারম্যানের

মহিলাদের অধিকার ও নারী স্বাধীনতার দাবি করে মহিলা সংরক্ষণ বিল আনতে চলা বিজেপির নেতাদের নারীর প্রতি সম্মানের জায়গাটা...

রাজ্যের পরবর্তী সিইও কে? তিন আইএএস আধিকারিকের নাম দিল্লিতে পাঠাল নবান্ন

রাজ্যের পরবর্তী মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) কে হতে চলেছেন, তা নিয়ে প্রশাসনিক স্তরে জল্পনা শুরু হয়েছে। নবান্ন সূত্রে...

গরুকে আদর করলে কমে রক্তচাপ! ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

ফের গরু নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে রাজ্যের পঞ্চায়েত ও প্রাণিসম্পদ মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)! এর আগে...

হকার উচ্ছেদ-বুলডোজার নীতির প্রতিবাদে ২১ মে পথে নামছে তৃণমূল

হকার উচ্ছেদ ও বুলডোজার নীতির প্রতিবাদে এবার প্রতিবাদ কর্মসূচির সিদ্ধান্ত নিল তৃণমূল। ২১ মে হাওড়া স্টেশন, শিয়ালদহ স্টেশন...