Wednesday, May 6, 2026

সন্দেশখালি যাওয়ার চেষ্টায় টাকিতে চূড়ান্ত বিশৃঙ্খলা বিজেপির, অসুস্থ সুকান্ত!

Date:

Share post:

মঙ্গলবার বসিরহাটে একপ্রস্থ নাটকের পর বুধবারও একের পর এক নাটকীয়তায় পুলিশ প্রশাসনকে ব্যস্ত রেখে টাকিতে বিশৃঙ্খলা বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের। জোর করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর পুলিশের গাড়ির বনেটে উঠে বিশৃঙ্খলার চেষ্টা করে পড়ে যান। আর তারপরেই প্রশাসনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেন বিজেপি কর্মীরা।

মঙ্গলবার বসিরহাট জেলা শাসকের দফতর ঘেরাও অভিযানে যাওয়ার পথে ধুন্ধুমার পরিবেশ তৈরি করে বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের ওপর পাথর ছোঁড়ায় আহত হন অনেক পুলিশকর্মী। অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি তাঁর সমর্থকদের নিয়ে টাকিতে একটি রিসর্টে রাতে থাকেন। তাঁরা বুধবার সন্দেশখালি গিয়ে সরস্বতী পুজো করার পরিকল্পনা করেন।

তবে সন্দেশখালিতে নতুনভাবে কয়েকটি জায়গায় ১৪৪ ধারা জারি হওয়ায় সুকান্ত মজুমদারদের সন্দেশখালি যাওয়া আটকাতে তৎপর হয় জেলা প্রশাসন। রিসর্টের বাইরে সকাল থেকেই কড়া পুলিশি পাহারা জারি রাখে রিসর্টের বাইরে। বেলা বাড়তেই পুলিশের চোখে ধুলো দিয়ে টাকির ইছামতির ধারে পৌঁছে যান সুকান্ত মজুমদার। সেখানেই সরস্বতী পুজো করেন বিজেপি রাজ্য সভাপতি।

তবে এরপরই পরিস্থিতি জটিল করে তোলেন বিজেপি কর্মী সমর্থকরা। আবার জোর করে সন্দেশখালি যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশ বারবার সতর্ক করা সত্ত্বেও পুলিশের সঙ্গে রীতিমত ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি রাজ্য সভাপতি ও তাঁর সমর্থকরা। পুলিশের গাড়ির বনেটে উঠে বক্তৃতা দিতে শুরু করেন তিনি। নামানোর চেষ্টা করা হলেও তিনি কথা শোনেননি। পুলিশের গাড়িটি পিছোনোর চেষ্টা করতেই লনে পড়ে যান সুকান্ত।

জ্ঞান হারিয়ে ফেলায় তাঁকে বিজেপি কর্মীদের গাড়িতেই নিয়ে যাওয়া হয় বসিরহাট জেলা হাসপাতালে। সেখান তাঁর জ্ঞান ফিরে আসে। চিকিৎসার জন্য তাঁকে বসিরহাট থেকে কলকাতা নিয়ে যাওয়া হয়।

Related articles

আক্রান্তদের পাশে দাঁড়ান: কালীঘাটের বৈঠকে তৃণমূল নেতৃত্বকে নির্দেশ দলনেত্রীর

”আক্রান্তদের পাশে দাঁড়ান”-বুধবার কালীঘাটে জয়ী বিধায়ক ও দলের নেতৃত্বকে নিয়ে বৈঠকে এই নির্দেশ দিলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...