Saturday, June 27, 2026

বিপিএলে ১০০ ছক্কা মেরে তামিম ইকবালের নয়া রেকর্ড

Date:

Share post:

১০০ ছক্কার মাইলফলক সামনে রেখেই এবারের বিপিএল শুরু করেছিলেন তামিম ইকবাল। আজ ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের সেই সংখ্যা। ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তামিম। ৪ ছক্কার দ্বিতীয়টিই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছে দেয় তামিমকে।

বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের ওপরে আছেন শুধু ক্রিস গেইল। ক্যারিবীয় তারকা বিপিএলে ১৪৩টি ছক্কা মেরেছেন, সেটিও মাত্র ৫২ ইনিংসে। ১০০ ছক্কা পেতে তামিমকে খেলতে হলো ৯৭ ইনিংস। তামিম এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৩ ছক্কা নিয়ে। প্রথম ৮ ম্যাচে ৬ ছক্কা মেরে সংখ্যাটাকে ৯৯-এ নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।

Related articles

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...

গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র? তারাতলা বিপর্যয়ে ফিরহাদ-সহ ২ কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ

আর কিছুক্ষণের মধ্যেই কি গ্রেফতার হবেন প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম! তারাতলায় নির্মীয়মাণ গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার আইনি বিপাকে...

যুদ্ধবিরতিতেও থামেনি সংঘাত! ফের মুখোমুখি ইরান-আমেরিকা

যুদ্ধবিরতির পর আবারও মুখোমুখি ইরান-আমেরিকা (Iran-US), বাড়ছে মধ্যপ্রাচ্যের (Middle East)উত্তেজনা। ইরানের (Iran) অভিযোগ, তাদের দক্ষিণ উপকূলের নজরদারি কেন্দ্রগুলিতে...

তোলাবাজি থেকে শ্লীলতাহানি- একাধিক অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

তোলাবাজি ও শ্লীলতাহানি-সহ একাধিক গুরুতর অভিযোগে কলকাতা পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে (৬৫) গ্রেফতার করল পুলিশ। পুরসভার...