Tuesday, June 23, 2026

দেব মাথা নত করেননি বলেই ইডির নোটিশ, কড়া নিন্দা কুণালের

Date:

Share post:

২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবসের দিন তৃণমূলের তারকা সাংসদ দেবকে দিল্লিতে তলব করেছে ইডি। সমস্ত নথি নিয়ে অভিনেতাকে ইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

এই প্রসঙ্গে সাংবাদিক বৈঠক থেকে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হল তৃণমূল। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “দেব মাথা নীচু করেননি। তিনি জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে রয়েছেন। তারপরেই ইডির এই নোটিশ প্রমাণ করে দেয় বিজেপি এজেন্সিকে শাসানোর কাজে ব্যবহার করছে। যাঁরা মাথা নত করছেন না তাঁদের ঘরে ইডি, সিবিআইকে পাঠিয়ে দিচ্ছে। এটা বিজেপির পলিসি। ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস। ওইদিন অনেক কর্মসূচি থাকে। সেদিনেই এভাবে তলব যথেষ্ট নিন্দার।”

কুণালের সংযোজন, “দেব সম্পর্কে সম্প্রতি তথাকথিত বিরোধী দলনেতা সহ বিজেপির কী উচ্ছ্বাস, নানা বিবৃতি! তারপর দেব যখন জানিয়ে দিলেন, তৃণমূল পরিবারের সঙ্গেই তিনি রয়েছেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে আরামবাগ সফরে গেলেন, পরিষ্কার হয়ে গেল, দেব আবার ভোটে লড়বেন। সঙ্গে সঙ্গে ইডির নোটিশ। তৃণমূল এই ঘটনার শুধু নিন্দা করছে না, এটাই বিজেপির প্রতিহিংসার রাজনীতি।”

আরও পড়ুন- এবার চিটফান্ড কাণ্ডে মুকুল রায়কে তলব ইডির



 

Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...