Wednesday, May 13, 2026

অ্যাক্রোপলিস মলে ভ্যালেন্টাইন্স ডে উদযাপন!

Date:

Share post:

১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইনস এর অনেক স্মৃতি জড়িয়ে থাকে প্রিয় মানুষকে ঘিরেই। কলকাতা মানেই প্রেমের শহর। বাসন্তী রঙে সেজে উঠেছে আজকের তিলোত্তমা। ভালোবাসার দিন উপলক্ষে কলকাতার অ্যাক্রোপলিস মলে আয়োজন করা হয়েছিল ভ্যালেন্টাইন্স দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, সহযোগিতায় ছিল রেড এফএম। সেখানে ভিড় ছিল চোখে পড়ার মতো। আয়োজন করা হয়েছিল ফ্যাশন শো এর। নানা বয়সের যুগলেরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল অভিনেতা নীল ভট্টাচার্য এবং অভিনেত্রী তৃণা সাহা।  যুগলে এই ফ্যাশন শোতে অংশ নিয়েছিলেন। পাশাপাশি আসন্ন চলচ্চিত্র “তিলোত্তমা” সম্পর্কে অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই দিন অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় এবং গায়ক ঈশান মিত্রের উপস্থিতিতে, আনুষ্ঠানিকভাবে অ্যাক্রোপলিস মলে সিনেমার ট্রেলারটি উন্মোচন করা হয়েছে।

মনোমুগ্ধকর রোমান্টিক সাজসজ্জায় সজ্জিত, অ্যাক্রোপলিস মল ভ্যালেন্টাইন সপ্তাহের সাত দিনের উৎসব বিশেষ ভাবে পালন করেছে, এর মধ্যে ছিল যুগলদের জন্য একটি চিত্তাকর্ষক সেলফি প্রতিযোগিতা। সকলে আনন্দে মেতে উঠলো প্রেম দিবসের উদযাপনে।


Related articles

জীবন যুদ্ধে হার মানলেন, টুটুহীন মোহনবাগান

লড়াই শেষ, জীবনযুদ্ধে হার মানলেন স্বপন সাধন বোস। ভারতীয় ফুটবলে যিনি পরিচিত টুটু(Tutu Bose) নামে। হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস...

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...