Monday, June 22, 2026

সত্যি হল পূর্বাভাস! কলকাতায় শুরু বৃষ্টি, কয়েকঘন্টার মধ্যেই আবহাওয়ায় ‘বড় বদলের’ ইঙ্গিত আলিপুরের

Date:

Share post:

সত্যি হল হাওয়া অফিসের (Weather Office) পূর্বাভাস। বৃহস্পতিবার সন্ধে গড়িয়ে রাত নামতেই কলকাতা (Kolkata)-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু বৃষ্টি। তবে আগামী ১-২ ঘণ্টায় কলকাতায় ব্যাপক ঝড়-বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। পাশাপাশি ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বইতে পারে ঝোড়ো হাওয়াও। ইতিমধ্যেই একাধিক জায়গায় মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। তবে শুধু বৃষ্টি বা ঝোড়ো হাওয়াই নয়, এদিন কলকাতার কিছু জায়গায় বজ্রপাতের সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে পূর্ব বর্ধমানে আচমকা ঝড় ওঠে। সেই সময় মাঠে কাজ করতে গিয়ে বজ্রাঘাতের জেরে একজনের মৃত্যুর খবর সামনে এসেছে।

তবে শুধু কলকাতা নয়, এদিন সন্ধে থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা গিয়েছে। এদিকে ঝড়বৃষ্টির সময়ে সকলকে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে আগামী দুই থেকে তিন ঘণ্টা কলকাতার বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতায়। কলকাতার পাশাপাশি ভিজতে পারে দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছু এলাকাও। উভয় ক্ষেত্রেই হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে যে বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে, আগেই তার পূর্বাভাস দিয়ে রেখেছিল আলিপুর। সেই সঙ্গে আগামী কয়েক দিনে রাজ্যের সর্বত্র তাপমাত্রাও কিছুটা কমবে বলে জানিয়েছিলেন আবহবিদেরা। ধীরে ধীরে ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে পারদ। তবে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা একেবারেই নেই। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে‌।

Related articles

ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন কিয়ের স্টার্মার, লেবার পার্টির নেতৃত্ব থেকেও ইস্তফা

রাজনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রীর (UK Prime Minister) পদ থেকে ইস্তফা দিলেন কিয়ের স্টার্মার (Keir Starmer)।...

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট! খোঁচা দিয়ে সহযোগিতা-বিরোধিতার বার্তা কুণালদের

কেন্দ্র নির্ভর রাজ্য বাজেট। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের প্রাপ্য টাকা কিন্তু কেন্দ্রীয় সরকার দেয়নি। সোমবার, রাজ্য বাজেট (WB Budget...

কলেজ ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! গ্রেফতার বিজেপি নেতার ভাইপো

বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা যে একেবারে ধুলোয় মিশে গিয়েছে সেই বিষয়ে সন্দেহের অবকাশ নেই। কলেজের এক ছাত্রীকে...

আলিমুদ্দিনের পর শমীকের বাড়িতেও ‘পদ্মশ্রী’ অভিনেতা, ছবি পোস্ট প্রসেনজিতের

বামনেতা বিমান বসুর পর এবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) সঙ্গে দেখা গেল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে (Prosenjit...