Saturday, May 23, 2026

দিল্লিতে রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত কমপক্ষে ১১

Date:

Share post:

দিল্লির একটি রঙের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। যার জেরে এখনও পর্যন্ত ১১ জনের হয়েছে বলে খবর। মৃতরা প্রত্যেকেই ১১ কারখানার কর্মী। এখনও ২ জনের কোনও খোঁজ নেই। তাঁরা ভস্মীভূত কারখানার ভিতরই আটকা পড়েছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনা দিল্লির আলিপুর এলাকার দয়ালপুরে। আচমকা দুটি রঙের গোডাউনে আগুন লেগে যায়। মুহূর্তে বিধ্বংসী আকার ধারণ করে আগুনের লেলিহান শিখা। আজ শুক্রবার সকালে, ভস্মীভূত কারখানাটির ধ্বংসস্তুপ খতিয়ে দেখতেই ১১ জনের দেহ উদ্ধার হয়। এছাড়াও এক পুলিশকর্মী সহ ৪ জন ঘটনায় গুরুতর জখম হয়েছেন বলে খবর। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন।

আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৬টি ইঞ্জিন। দীর্ঘ ৪ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু তার মধ্যেই চলে যায় ১১টি প্রাণ। এদিকে দমকল সূত্রে খবর, আগুন ছড়িয়ে পড়ার আগে বিকট শব্দে বিস্ফোরণে শুনতে পান এলাকাবাসী। রঙের কারখানার গুদামে মজুত রাসায়নিক থেকে বিস্ফোরণ ও তার থেকেই আগুন লেগে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। কারখানার পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ে আশেপাশের কয়েকটি বাড়িতেও।


Related articles

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...

অনলাইনে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা বাড়াল UIDAI

বাড়ল বিনামূল্যে আধার কার্ড আপডেট এর সময়সীমা। সরকারি প্রকল্পের টাকা পাওয়া হোক বা নতুন যোজনার জন্য আবেদন করা,...

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...