Thursday, May 14, 2026

অশ্বিনের ভুলে ব্যাট করতে নামার আগেই ৫ রান পেল ইংল্যান্ড

Date:

Share post:

রাজকোটে চলছে ভারত-ইংল্যান্ড তৃতীয় টেস্ট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪৪৫ রান করে টিম ইন্ডিয়া। তবে তার আগেই ৫ রান করে ফেলল ইংল্যান্ড টিম। তাও আবার রবিচন্দ্রন অশ্বিনের কারণে। হ্যাঁ ঠিকই শুনছেন। শুক্রবার সকালেই আউট হন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। তারপর দলকে টানেন অশ্বিন-ধ্রুব জুরেল । সেই সময় ঘটে বিপত্তি। পিচের ভুল জায়গা দিয়ে দৌড়ান অশ্বিন। পিচের মাঝখান দিয়ে দৌড়ান তিনি। যে অঞ্চল দিয়ে দৌড়নো নিষিদ্ধ, বাইশ গজের সেই সংরক্ষিত এলাকা দিয়েই দৌড়ান ভারতের ব্যাটার অশ্বিন। তার খেসারতও গুনতে হল ভারতীয় দলকে।

ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১০২-তম ওভারে। ইংল্যান্ডের বোলার রেহান আহমেদের ডেলিভারি কভারের দিকে ঠেলে রান নিতে যান অশ্বিন। কিন্তু নন স্ট্রাইকার্স এন্ডে দাঁড়ানো ধ্রুব জুড়েল ফিরিয়ে দেন অশ্বিনকে। তিনি রান নিতে অস্বীকার করেন। সেই সময়ে পিচের মাঝখান দিয়ে দৌড়ান অশ্বিন। ফিল্ড আম্পায়ার কথা বলেন অশ্বিনের সঙ্গে। তারপরেই তিনি ৫ রান পেনাল্টির নির্দেশ দেন। যার ফলে ইংল্যান্ড যখন ব্যাট করতে নামবে, তখন তাঁরা ৫ রান স্কোর বোর্ডে নিয়েই নামবে। অর্থাৎ, ভারত যে রানই করুক তার থেকে ৫ রান কম করলেই ইংল্যান্ড সেই রান ছুঁয়ে ফেলবে।অশ্বিন অবশ্য আম্পায়ারের এহেন সিদ্ধান্তে খুশি হতে পারেননি। তিনি আম্পায়ারের সঙ্গে বিষয়টি নিয়ে কথাবার্তাও বলেন। কিন্তু আম্পায়ার নিজের সিদ্ধান্ত থেকে নড়েননি।

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...

ভিডিও কলে উচ্চমাধ্যমিকে রাজ্যের ২ কৃতীকে অভিনন্দন মুখ্যমন্ত্রীর

রাজ্যের দুই কৃতী ছাত্রছাত্রীর অসাধারণ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)। উচ্চমাধ্যমিক (Higher Secondary)...