Saturday, May 30, 2026

সন্দেশখালিতে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল

Date:

Share post:

স্বাভাবিক ছন্দে ফিরেছে সন্দেশখালি (Sandeshkhali)। যদিও বিরোধীরা বারবার গন্ডগোল পাকিয়ে পরিস্থিতিকে উত্ত্যক্ত করার চেষ্টা করে চলেছে। যদিও এসবের মাঝে রাজ্য সরকারের তরফে বারবার সন্দেশখালিতে বিভিন্ন প্রতিনিধিদল গোটা বিষয়টির উপর নজর রাখছে। শনিবার রাজ্য শিশু সুরক্ষা কমিশনের (WBCPCR) প্রতিনিধিরা পৌঁছে গেলেন সেখানে। কমিশনের তুলিকা দাস (Tulika Das) এবং অ্যাডভাইজারি সুদেষ্ণা রায় (Sudeshna Roy) জানাচ্ছেন একটি শিশুকে মায়ের কোল থেকে টেনে নিয়ে ছুড়ে ফেলার অভিযোগ সংবাদমাধ্যমে জানার পরই, এখানে আসার সিদ্ধান্ত। গত ১০ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে বলে অভিযোগ।

গত সোমবার সন্দেশখালিতে গিয়েছিল রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। সেখানে মহিলাদের ওপর নির্যাতনের যে অভিযোগ উঠেছিল তা খতিয়ে দেখতে রাজ্য পুলিশের তরফে একটি বিশেষ তদন্তকারী তিন গঠন করা হয় যার নেতৃত্বে ছিলেন ডিআইজি সিআইডি সোমা দাস (Soma Das) । তবে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা কোনও অভিযোগ পেয়ে সেখানে যাননি এমনটাই স্পষ্ট করেছেন সুদেষ্ণা রায় (Sudeshna Roy)। তিনি পরিষ্কার জানিয়ে দেন যে মিডিয়াতে খবর সম্প্রচারিত হওয়ার পর নিজে থেকেই তাঁরা সন্দেশখালিতে এসেছেন। পাশাপাশি যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে তাই এলাকার যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন তাঁদের কোনও অসুবিধা হচ্ছে কিনা সেই দিকটাও খোঁজ নিয়ে দেখবেন তাঁরা। যেটুকু জানা যাচ্ছে ঘটনাস্থলে পৌঁছে শিশুর সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা আক্রান্ত শিশুটির মায়ের সঙ্গে কথা বলে জানতে পারেন যে ঘটনার দিন ধস্তাধস্তির কারণে ৯ মাসের বাচ্চাটি পড়ে যায়। যদিও সেই সময় শিশুর বাবা এক হাত দিয়ে তাকে ধরে নেন। তুলিকা দাস জানিয়েছেন গোটা বিষয়টি নিয়ে সিএমওএইচ এবং ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরকে খোঁজখবর নিতে বলা হয়েছে। শিশুটির গায়ে জ্বর রয়েছে পাশাপাশি বমিও হচ্ছে। তাই আপাতত তাকে সুস্থ করে তোলাই প্রথম কাজ।

Related articles

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...

শিক্ষাঙ্গনেই ফিরতে চাই! অন্নপূর্ণা যোজনার কাজে নারাজ বিএলও-রা

অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Vander) প্রকল্পে কাজ করতে নারাজ বসিরহাটের (Basirhat)বহু বিএলও। হোয়াটসঅ্যাপে মেসেজ করে তাঁদের বিডিও অফিসে ডাকা...

জন্ম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেবে সরকার: মুখ্যমন্ত্রীকে অনুরোধ শমীকের

দেশের উন্নয়নে জনসংখ্যা নিয়ন্ত্রণ যে বড় ভূমিকা নেয়, এবার সেই কথাই নতুন সরকারের স্বাস্থ্য দফতরের অনুষ্ঠানে মনে করিয়ে...

অরূপ রায়কে কালিমালিপ্ত করার চেষ্টা! মিথ্যা অভিযোগ আনতে গিয়ে ব্যাকফুটে গেরুয়া শিবির

ইদ উপলক্ষে রাজ্য সরকারের পাঠানো বিভিন্ন উপহার সামগ্রী এলাকাবাসীদের মধ্যে বিতরণ না হওয়ায় জেলাশাসকের দফতরের গুদামে ফেরত পাঠাচ্ছিলেন...