Sunday, May 10, 2026

‘উৎসর্গ’: নারকেলডাঙা থানার উদ্যোগে রক্তদান শিবির

Date:

Share post:

সারাবছরই মানুষের পাশে থাকে তারা। তবে কিছু বিশেষ দিনে সমাজ সেবামূলক কাজে অংশ নেয় কলকাতা পুলিশের অধীনে থাকা বিভিন্ন থানা। শনিবার তেমনই একটা দিন ছিল নারকেলডাঙা থানার ওসি মৃগাঙ্কমোহন দাসের (Mriganka Mohan Das) উদ্যোগে সেখানে পালিত হল রক্তদান শিবির- ‘উৎসর্গ’। উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের পাশাপাশি উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক পরেশ পাল (Paresh Paul), তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh), স্থানীয় কাউন্সিলর অয়ন চক্রবর্তী সহ বিশিষ্টরাও।

১১২৮তম রক্তদান শিবির অনুষ্ঠিত হল নারকেলডাঙা থানা চত্বরে। উপস্থিত ছিলেন IPS মেহবুব আক্তার, DC-ESD গৌরব লাল, AC অভিজিৎ ঘোষ, মুকুলরঞ্জন ঘোষ, ইস্টার্ন সাবার্বান ডিভিশনের অধীন ছটি থানার ওসি, অ্যাডিশনাল ওসি-সহ অনেকে। এই রক্তদান শিবির করার দায়িত্ব এক একবার একেক থানার উপর পড়ে। ২০২২-এ নারকেলডাঙা থানায় এই রক্তদান শিবির হয়েছিল। তারপরে অবশ্য থানার ওসি বদল হয়েছে। ২৭ জানুয়ারি দায়িত্ব নিয়েছেন মৃগাঙ্কমোহন দাস (Mriganka Mohan Das)। এ ক’দিনের মধ্যেই উদ্যোগ নিয়ে সফলভাবে রক্তদান শিবির আয়োজন করেন তিনি। এদিন ৬৫ জন এই শিবিরে রক্তদান করেন।

তবে শুধু এ ধরনের শিবিরই নয়, সারা বছরই বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজ করে নারকেলডাঙা থানা। অনলাইন প্রতারণার বিরুদ্ধে এলাকায় সাইবার ক্রাইম নিয়ে সচেতনতামূলক প্রচার চালানো হয়। এছাড়া পিছিয়ে পড়া এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে মিলে প্রয়োজনীয় সামগ্রী বিল, অঞ্চলের মসজিদ কমিটির সঙ্গে যোগাযোগ রেখে ঈদের সময় তাদের ফল-মিষ্টি উপহার, দুর্গাপুজোয় সচেতনতা প্রচার করা হয়। স্থানীয় হাসপাতালগুলিতে ‘ডক্টরস ডে’-তে চিকিৎসকদের সম্বর্ধনা দেওয়া হয় বলে জানালেন নারকেলডাঙা থানার ওসি।

Related articles

রাজ্যে রাজনৈতিক পালাবদল, সমর্থকদের জন্য বার্তা সিএসকের

আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে সমর্থকদের উদ্দেশে বিশেষ বার্তা দিল চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে...

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...