Friday, June 12, 2026

ভারত বিরোধিতার অভিযোগ, কেন্দ্রের চাপে দেশ ছাড়লেন ফরাসি সাংবাদিক

Date:

Share post:

ভারত বিরোধী লেখালেখির অভিযোগে কেন্দ্রের চাপে অবশেষে দেশ ছাড়তে বাধ্য হলেন ফরাসি সাংবাদিক ভেনেসা ডগনাক। এই সাংবাদিকের বিরুদ্ধে ভারত সরকারের অভিযোগ ছিল তাঁর লেখা নিবন্ধগুলি ভারতের সার্বভৌমত্ব এবং অখণ্ডতার পক্ষে ক্ষতিকর। এই ঘটনার জেরে চলছিল মামলাও। এরইমাঝে ভারত ছাড়লেন ভেনেসা। যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় আবেগপ্রবণ পোস্ট করেন তিনি। যেখানে উল্লেখ করেছেন, বর্তমান পরিস্থিতিতে তাঁর বিরুদ্ধে চলতে থাকা আইনি প্রক্রিয়ার জন্য আর অপেক্ষা করতে রাজি নন। সোশ্যাল মিডিয়ায় ওই বিদেশী সাংবাদিক লেখেন, “আজ আমি ভারত ছাড়ছি। ২৫ বছর আগে যে দেশে এসেছিলাম পড়ুয়া হিসেবে। সাংবাদিক হিসেবে কাজ করেছি ২৩ বছর। এখানেই আমি বিয়ে করেছি, ছেলের জন্ম দিয়েছি এবং একেই আমি আমার বাড়ি বলতাম।” একইসঙ্গে তিনি জানান, “ভারত তিনি স্বেচ্ছায় ছাড়ছেন না। বরং ভারত সরকারই তাঁকে জোর করে দেশ ছাড়তে বাধ্য করল।”

প্রসঙ্গত, লা ক্রক্স ও লা পয়েন্টের মতো ফরাসি প্রকাশনার করেসপন্ডেন্ট ছিলেন তিনি। পাশাপাশি বেলজিয়ান দৈনিক লা সয়র ও সুইস সংবাদপত্র লা টেম্পসেও কাজ করতেন ভেনেসা। গতমাসে কেন্দ্রের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের তরফে এই সাংবাদিককে নোটিশ দেওয়া হয়। যেখানে বলা হয়, ভেনেসার ওসিএল কার্ড বাতিল হতে পারে। কেননা তিনি ১৯৫৫ সালের নাগরিকত্ব আইন মেনে কোনও বিশেষ অনুমতি ছাড়াই সাংবাদিকতা করছিলেন। এই পরিস্থিতিতে কেন্দ্রের চাপের মুখে দেশ ছাড়লেন ওই বিদেশী সাংবাদিক।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...