Saturday, June 20, 2026

ইতিহাস গড়লেন সিন্ধুরা, ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে হারালেন ৩-২-এ

Date:

Share post:

ইতিহাস লিখলেন পি ভি সিন্ধুরা। ব্যাডমিন্টন এশিয়া টিম চ্যাম্পিয়নশিপের ফাইনালে থাইল্যান্ডকে ৩-২-এ হারিয়ে ইতিহাস রচনা করলেন ভারতের মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়রা।এই জয়ের ফলে প্রথম এশিয়া চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা ব্যাডমিন্টন দল।পি ভি সিন্ধু ছাড়াও ভারতের হয়ে ফাইনালে জয় পেয়েছেন আনমোল খারব এবং গায়ত্রী গোপীচাঁদ-তৃষা জলি জুটি।

ম্যাচে এদিন মাত্র ৩৯ মিনিটেই ২১-১২, ২১-১২ ব্যবধানে থাইল্যান্ডের সুপানিন্দা কাথেংয়ের বিরুদ্ধে জিতে যান সিন্ধু। এরপর দ্বিতীয় ম্যাচেও জিতে যায় ভারত। গায়ত্রী-তৃষা জুটি ২১-১৬, ১৮-২১, ২১-১৬ ব্যবধানে হারান জংকলফাম কিতিথারকুল-রাউইন্দা প্রাজঙ্গল জুটিকে। তৃতীয় গেমে এক সময় ৬-১১ ব্যবধানে পিছিয়ে পড়েছিল ভারতীয় জুটি। সেখানে থেকে দুরন্ত লড়াই করে গেম এবং ম্যাচ ছিনিয়ে নেন গায়ত্রী-জলি। হাড্ডাহাড্ডি ম্যাচে তাঁদের জয় ভারতকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। তবে অস্মিতা চাহিলা ১১-২১, ১৪-২১ ফলে হেরে যান থাইল্যান্ডের বুসানান ওবামরুংফামের কাছে। দ্বিতীয় ডাবলস ম্যাচেও ভারতকে হারিয়ে ২-২ করে ফেলে থাইল্যান্ড। শেষ ম্যাচে ভারতের হয়ে নামেন আনমোল। তিনি পর্নপিচা চোইকিওংকে ২১-১১, ২১-১৪ ব্যবধানে হারিয়ে দেন। তাঁর জয়ের সঙ্গে সঙ্গে এশীয় ব্যাডমিন্টনে মহিলাদের দলগত বিভাগে প্রথম বার চ্যাম্পিয়ন হল ভারত।

আরও পড়ুন- জিমন্যাস্টিক্সের বিশ্বকাপে ব্রোঞ্জ জয় প্রণতির, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর


Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...