Tuesday, May 12, 2026

মাঝ আকাশে মারাত্মক কাণ্ড, মৃত্যুর মুখ থেকে ফিরলেন রশ্মিকা!

Date:

Share post:

সামনে সাক্ষাৎ মৃত্যু, কোনও মতে রক্ষা- এ যেন দ্বিতীয়বার জীবন পেলেন ‘অ্যানিম্যাল’ (Animal)নায়িকা। খবরের শিরোনামে দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মন্দানা (Rashmika Mandana)। এবার ‘পুষ্পা’-নায়িকা ভয়ঙ্কর বিপদের মুখে পড়লেন। সমাজমাধ্যমের (Social Media)পাতায় নিজের অভিজ্ঞতার কোথা জানিয়েছিন রশ্মিকা (Rashmika Mandana)। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবির কোলাজ পোস্ট করেছেন রশ্মিকা। একটিতে তাঁর সঙ্গে হাসিমুখেই ক্যামেরার সামনে পোজ দিয়েছেন শ্রদ্ধা দাস (Sraddha Das)। এই ছবির নিচেই আবার আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, দুজনের পা সামনের সিটে ঠেকানো। এখানেই লুকিয়ে আসল ঘটনা। সোশ্যাল মিডিয়ায় রশ্মিকা লিখলেন, “আপনাদের জানিয়ে রাখি, আজ আমরা মৃত্যুর মুখ থেকে ফিরলাম…”।

আসলে মুম্বই থেকে হায়দরাবাদে যাচ্ছিলেন রশ্মিকা। সঙ্গে ছিলেন তাঁর বন্ধু শ্রদ্ধা। ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান ছাড়ার কিছু সময়ের মধ্যেই হঠাৎই বিপদ নেমে আসে রশ্মিকার জীবনে। মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পরে। টার্বুলেন্সে পড়ই সমস্যা শুরু। কী সমস্যা ছিল তা স্পষ্ট ভাবে জানা না গেলেও দ্রুত বিমান অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়। যে সংস্থার বিমানে রশ্মিকা-শ্রদ্ধা যাচ্ছিলেন সেই সংস্থার মুখপাত্র জানান আগাম সতর্কতামূলক পদক্ষেপ হিসেবেই ল্যান্ডিং করানো হয়। তবে সেই সময় যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয় সেইদিকে নজর দেওয়া হয়। এবং বিকল্প ব্যবস্থার মাধ্যমে নিরাপদে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়। সাংঘাতির টার্বুলেন্সের মুখোমুখি হওয়ার পর টানা ৩০ মিনিটের চেষ্টায় বিমান মুম্বইয়ের মাটি স্পর্শ করে। রশ্মিকার পোস্ট পড়া মাত্রই সকলেই উদ্বেগ প্রকাশ করেন। মুম্বইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে এই বিপত্তি, তবে আপাতত ভাল আছেন নায়িকা।


Related articles

অসুস্থ মদন, হাসপাতালে ভর্তি করা হল কামারহাটির বর্ষীয়ান নেতাকে 

শারীরিক অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। প্রস্রাবের সমস্যার কারণেই সোমবার (১১মে) রাতে তাঁকে...

চিকিৎসা পরিষেবায় শিল্পীদের সুবিধার্থে বড় পদক্ষেপ আর্টিস্টস ফোরামের

ওয়েস্ট বেঙ্গল মোশান পিকচার আর্টিস্টস ফোরামের (West Bengal Motion Picture Artist's Forum) সদস্যদের জন্য সুখবর। সংস্থার সঙ্গে যুক্ত...

চলতি সপ্তাহেই বিধায়ক হিসেবে শপথ শুভেন্দুর, বিধানসভার বিশেষ অধিবেশন নিয়ে জারি বিজ্ঞপ্তি

বাংলায় বিজেপি সরকারের (BJP Government) প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এবার জয়ী বিধায়ক হিসেবেও শপথ নিতে চলেছেন...

আজ অসমের মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন হিমন্ত, আমন্ত্রিত বাংলার মুখ্যমন্ত্রীও

বাংলায় বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের পর এবার অসমে বিজেপির মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার (Himant Biswasharma) শপথ বাক্য...