Sunday, May 17, 2026

আগামিকাল চড়িয়াল সেতুর উদ্বোধন,৫০ বছরের দাবি পূরণ করতে চলেছেন অভিষেক

Date:

Share post:

প্রতিশ্রুতি দিলে কীভাবে সেই কথা রাখতে হয়, তার আদর্শ নিদর্শন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার ৫০ বছরের দাবি পূর্ণ করতে চলেছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। চড়িয়ালের মানুষের দীর্ঘদিনের দাবি একটি সেতুর। দীর্ঘ ৩৪ বছরের বাম আমলে এই দাবি করেও লাভ হয়নি। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেই জানিয়ে দেন, এই সেতু তিনি নির্মাণ করেই ছাড়বেন। সেই মতোই ১৯ ফেব্রুয়ারি সাংসদ উদ্বোধন করবেন এই সেতুর। এর ফলে চড়িয়াল থেকে আছিপুর, অন্যদিকে ফলতা থেকে আমতলা যাতায়াতে সুবিধা হবে।

একই সঙ্গে বজবজ রেলস্টেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে। এই উন্নয়নে খুশি এলাকাবাসী। যানজটেরও অবসান হবে। ইতিমধ্যেই ৫৭৮০ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে তৃণমূল সরকার। এলাকায় আরও ১০ হাজার কোটি টাকার কাজ আগামী ১০ বছরে করবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ডায়মন্ড হারবার দেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টি করেছে। কোভিড থেকে শুরু করে যে কোনও বিষয় এখানকার মানুষ-প্রশাসন একযোগে কাজ করেছেন। কেন্দ্র সরকার যে রাস্তা তৈরি করে তা দীর্ঘস্থায়ী হয় না। তার মেরামতও হয় না। এই সমস্যার সমাধানে বিধানসভার বাজেট অধিবেশনে ‘রাস্তাশ্রী’ প্রকল্প অনুমোদন করিয়েছেন মুখ্যমন্ত্রী। ‘রাস্তাশ্রী’ প্রকল্পের অধীনেই এবার তৈরি হয়েছে চড়িয়াল সেতুর দ্বিতীয় লেন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...