Saturday, June 20, 2026

ছাদ থেকে সরলো রাম-নিশান, বিজেপি যোগের জল্পনা মুছলেন কমল?

Date:

Share post:

বিজেপিতে যোগ দিতে চলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ। গত কয়েকদিন ধরে এই জল্পনায় উত্তাল হয়ে উঠেছিল জাতীয় রাজনীতি। অবশেষে সে জল্পনায় জল ঢালতে এবার ইঙ্গিতপূর্ণ কাজ করলেন কমল। নিজের বাড়ির ছাদ থেকে খুলে ফেললেন জয় শ্রীরাম পতাকা। তাঁর এহেন পদক্ষেপে রাজনৈতিক মহলের অনুমান কমলনাথ যে বিজেপিতে যোগ দিচ্ছেন না এভাবেই তা বুঝিয়ে দিলেন ইন্দিরা গান্ধীর ‘মানস পুত্র’।

শুক্রবার থেকেই জাতীয় রাজনীতিতে জল্পনা শুরু হয় কমল এবার বিজেপিতে যোগ দিচ্ছেন। মধ্যপ্রদেশে কংগ্রেসের হারের পর গোটা ব্যর্থতার দায় তার উপর ঠেলেছে শীর্ষ নেতৃত্ব। দলে কোনঠাসা করা হয়েছে তাঁকে। এহেন পরিস্থিতিতে ছেলে নকুলকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন কমল নাথ। জল্পনা শোনা যায় দিল্লি গিয়ে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন তিনি। যদিও শেষ মুহূর্তে কমলের এক ঘনিষ্ঠ অনুগামী সজ্জন সিং ভার্মা জানান, “ওনার সঙ্গে কথা হয়েছে। কমলজি জানিয়েছেন আপাতত তাঁর লক্ষ্য মধ্যপ্রদেশের ২৯টি লোকসভা আসন। জাতপাতের সমীকরণ এই আসনগুলোতে কীভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, সেটা নিয়েই চিন্তা করছেন। দল ছাড়ার বিষয়টি নিয়ে এখনও কিছু ভাবেননি তিনি।”

এহেন পরিস্থিতির মাঝেই এবার সেই জল্পনায় জল ঢালতে রামের পতাকা বাড়ির ছাদ থেকে নামিয়ে ফেললেন কমলনাথ। জানা যাচ্ছে, রবিবার পর্যন্তও কমলের দিল্লির (Delhi) বাসভবনের ছাদে টাঙানো ছিল পতাকা। জয় শ্রীরামের (Jai Shree Ram) ওই পতাকা দেখেও অনেকে অনুমান করেছিলেন যে বিজেপিতে যেতে পারেন মধ্যপ্রদেশের নেতা। কিন্তু সোমবার থেকে আর সেই পতাকা দেখা যায়নি। যার ফলে রাজনৈতিক মহলের ধারণা বিজেপি যোগের সম্ভাবনা আপাতত বাতিল করেছেন কমল।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...