Wednesday, June 24, 2026

সন্দেশখালিতে ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাইকোর্টের! ৭দিন পর ফের শুনানি

Date:

Share post:

সন্দেশখালিতে (Sandeshkhali Update) ১৪৪ ধারা জারির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট। আগামী ৭ দিনের জন্য বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। সাতদিন পর ফের এই মামলার শুনানি। পাশাপাশি আদালত বলেছে যে সন্দেশখালিতে কেন্দ্রীয় বাহিনীর কোনও প্রয়োজন নেই।অন্যদিকে সন্দেশখালিতে শর্তসাপাক্ষে বিরোধী দলনেতার যাওয়ারও অনুমতি দিয়েছে আদালত। সোমবার বিচারপতি কৌশিক চন্দ জানিয়েছেন, সন্দেশখালির নির্দিষ্ট কয়েকটি জায়গায় যেতে পারবেন রাজ্যের বিরোধী দলনেতা। তবে কোনওপ্রকার প্ররোচনা বা উস্কানিমূলক মন্তব্য করা চলবে না।

প্রসঙ্গত গত বুধবার ১৪৪ ধারা উপেক্ষা করে সন্দেশখালিতে যাওয়ার পথে বাধা পেয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত ভট্টাচার্য। শেষে পুলিশের ওপরই চড়াও হন বিজেপির রাজ্য সভাপতি। এরপরই অসুস্থতার নাটক করে হাসপাতালে ভর্তি হন তিনি। এছাড়াও ১৪৪ ধারা অমান্য করে একাধিকবার সন্দেশখালিতে গিয়ে অশান্তি পাকানোরও চেষ্টা করেন রাজ্যের বিরোধী দলনেতা।

সন্দেশখালিতে নারী নির্যাতনের ইস্যু তুলে লোকসভা নির্বাচনের আগে ফায়দা তোলার রাজনীতিতে মেতে উঠেছে রাজ্যের সব বিরোধী দল। ঘোলা জলে মাছ ধরতে কেন্দ্র থেকে একাধিক কমিটিও পাঠাতে বাকি রাখেনি কেন্দ্রের বিজেপি সরকার। যদিও সন্দেশখালিকাণ্ড নিয়ে কড়া অবস্থানের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সন্দেশখালির পাশে থাকার আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- নন্দীগ্রামে গরিবের সহায়ক শিবিরে শুভেন্দু বাহিনীর হা.মলা! গ্রে.ফতারের দাবি কুণালের

Related articles

মোদি সরকার গায়ের জোরে বাড়াল ৩ ভ্যাকসিনের দাম!

জ্বালানির পর এবার বাড়ল ভ্যাকসিনের দাম। বিসিজি, মিজলস-রুবেলা এবং মিজলস—এই তিনটি অপরিহার্য ভ্যাকসিনের সিলিং প্রাইস বাড়িয়ে দিল মোদি...

বিজেপি অফিসে ডেকে মোটা টাকার হুমকি, আত্মঘাতী ব্লক তৃণমূল নেতা

বিজেপি পার্টি অফিসে (BJP party office) ডেকে মোটা অঙ্কের টাকা দাবি ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিজেপি...

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...