Sunday, May 31, 2026

প্রতিহিংসার রাজনীতি, ফের মহুয়া মৈত্রকে নোটিশ পাঠালো ইডি!

Date:

Share post:

তৃণমূল নেত্রী মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সোমবার ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ জানানো হয়েছিল। কিন্তু কিছু সমস্যার কারণে ওই দিন যেতে পারবেন না বলে জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির কাছ থেকে এক সপ্তাহ সময় আগেই চেয়ে নিয়েছিলেন তৃণমূল নেত্রী। কিন্তু সেই সময়সীমা বেরোনোর আগেই ফের মহুয়াকে নোটিশ পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। যদিও এই নিয়ে কৃষ্ণনগরের তৃণমূল নেত্রীর তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বিদেশি মুদ্রা আইন লঙ্ঘনের অভিযোগে বহিষ্কৃত তৃণমূল সাংসদকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ১৯ ফেব্রুয়ারি, সোমবার তাঁর নয়া দিল্লিতে ইডি-র দফতরে যাওয়ার কথা ছিল। সূত্রের খবর ঐদিন উপস্থিত হতে পারবেন না বলে মহুয়া আগে থেকেই চিঠি দিয়ে সবটা জানানোয় তাঁকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। কিন্তু এর মাঝেই সোমবার রাতে ফের মহুয়াকে ইডি চিঠি পাঠানোয় প্রতিহিংসার রাজনীতির তথ্যই উঠে আসছে রাজনৈতিক মহলে। কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, আগামী সপ্তাহে তৃণমূল নেত্রীকে দিল্লিতে ইডি-র সদর দফতরে উপস্থিত হওয়ার কথা বলা হয়েছে। তবে ঠিক কোন দিন যেতে হবে তা এখনও স্পষ্ট নয়।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...