Saturday, June 20, 2026

চোপড়ায় বিএসএফের কাছে রিপোর্ট তলব রাজ্যপালের

Date:

Share post:

শিশুমৃত্যুর ঘটনার পরিপ্রেক্ষিতে এবার চোপড়া গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ইতিমধ্যেই রাজ্যপাল এসে পৌঁছন ইসলামপুর। ইসলামপুর থেকে চোপড়ার উদ্দেশ্যে রওনা দেন তিনি। তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাতে রাজ্যপাল চোপড়ায় যান এবং নিহত শিশুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।এখানে এসেই চার শিশুর পরিবারের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। প্রত্যেক শিশুর পরিবারকে ১ লক্ষ টাকার ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন রাজ্যপাল। পাশে থাকার বার্তা দিয়ে নিজের মোবাইল নম্বর দেন। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।

রাজ্যপাল এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান চোপড়ার ঘটনায় বিএসএফের থেকে রিপোর্ট চাওয়া হয়েছে ইতিমধ্যেই। শিগগিরি এই বিষয়ে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা হবে বলেও আশা প্রকাশ করেন রাজ্যপাল। সিভি আনন্দ বোস বলেন, চোপড়া নিয়ে বিএসএফের থেকে রিপোর্ট চেয়েছি। আশা করছি বিএসএফের সঙ্গে কথা হবে।” অন্যদিকে একটি বেসরকারি চ্যানেলের সাংবাদিকের গ্রেফতার নিয়েও আজ মুখ খোলেন রাজ্যপাল। তিনি জানান, যা দেখলেন, শুনলেন সবটাই নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রকে জানাবেন।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...