Sunday, June 28, 2026

আসন নিয়ে টানাপোড়েন! রায়বরেলীতে রাহুলের ‘ন্যায় যাত্রা’য় সঙ্গী হলেন না অখিলেশ

Date:

Share post:

ইন্ডিয়া জোটের আসন ভাগাভাগি নিয়ে টানাপোড়েন অব্যাহত উত্তরপ্রদেশে। সমাজবাদী পার্টি ও কংগ্রেসের এই সংঘাতের জেরেই কি রায়বরেলীতে ভারত জোড়ো ন্যায় যাত্রায় যোগ দিলেন না অখিলেশ যাদব?

মঙ্গলবার রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা পৌঁছেছিল রায়বরেলীতে। কিন্তু সেখানে দেখা গেল না সপা প্রধান অখিলেশ যাদবকে।কংগ্রেসের সঙ্গে লোকসভা ভোটে আসন সমঝোতা নিয়ে টানাপড়েনই যে এর কারণ, অখিলেশ তা বুঝিয়ে দিয়েছেন মঙ্গলবারও। তিনি বলেন, ‘‘আসন রফা চূড়ান্ত হলে, তবেই আমি রাহুলজির কর্মসূচিতে যোগ দেব।’’ এদিকে উত্তরপ্রদেশের ৮০ টি আসনের মধ্যে ২৭ টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে সপা। ইন্ডিয়ান ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।এই পরিস্থিতিতে সোমবার এসপি-র প্রধান অখিলেশ যাদব কংগ্রেসকে ১৭টি আসন দেওয়ার ‘শেষ প্রস্তাব’ দিয়েছেন বলে বিরোধী জোটের একটি সূত্রের খবর। কিন্তু কংগ্রেস এখনও ২০টি আসনের দাবিতে অনড় রয়েছে বলে জানা যাচ্ছে। এখানে পরিস্থিতির মাঝে এবার রাহুলের ন্যায় যাত্রা কার্যত বয়কট করলেন অখিলেশ।

উল্লেখ্য, মাসখানেক আগে অখিলেশ দাবি করেছিলেন, লোকসভা ভোটে উত্তরপ্রদেশের ৮০টি আসনের মধ্যে ১১টি কংগ্রেসকে ছাড়ার বিষয়ে সমঝোতা হয়েছে। যদিও তার পরেই কংগ্রেসের তরফে জানানো হয়েছিল, আলোচনা এখনও শেষ হয়নি। কিন্তু জানুয়ারি মাসের শেষে একতরফা ভাবে উত্তরপ্রদেশের ১৬টি লোকসভা আসনে প্রার্থীদের নাম ঘ‌োষণা করে দেয় এসপি।

আরও পড়ুন- ‘পড়ার চাপ কমাতে’ দশম-দ্বাদশে বছরে দুবার পরীক্ষা: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...