Monday, June 22, 2026

রাজ্যসভায় বিনা প্রতিদ্ব.ন্দ্বিতায় জয়ী তৃণমূলের চার প্রার্থী

Date:

Share post:

রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন বাংলার তৃণমূলের ৪ প্রার্থী নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ। মঙ্গলবার তাঁদের হাতে জয়ের শংসাপত্র তুলে দেওয়া হয়। বিজয়ী ঘোষণা হওয়ার পর রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী। এদিন তাঁদের এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) জয় আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব (Susmita Dev)। যে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারই ফল হিসেবে এই জয়, বলেছেন তিনি।

বিজয়ী ঘোষণা হওয়ার পর আধার বাতিল নিয়ে কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে সরব হন মমতাবালা ঠাকুর (Mamata bala Thakur)। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার আধার বাতিলের মাধ্যমে এনআরসি ঘুরপথে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এর প্রতিবাদে পথে নামছে মতুয়া সমাজ। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে আধার বাতিল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরনা অবস্থানে বসা হবে।

একই ভাবে এদিন ‘এক নেতা, এক দেশ ও এক রাজনৈতিক দলের শাসন’ কায়েমের চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন প্রথমবারের জন্য রাজ্যসভায় জয়ী তৃণমূল প্রার্থী সাগরিকা ঘোষ (Sagarika Ghosh)। তিনি বলেন, ‘‘এক পার্টি, এক নেতা ছাড়া কারও কোনও অভিযোগ-অধিকার থাকবে না। এ কোন গণতন্ত্র?’’ তিনি এর বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেছেন।

অন্যদিকে এ দিন বিজয়ী সার্টিফিকেট হাতে পেয়েছেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যও।

আরও পড়ুন- আসন নিয়ে টানাপোড়েন! রায়বরেলীতে রাহুলের ‘ন্যায় যাত্রা’য় সঙ্গী হলেন না অখিলেশ

 

Related articles

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...

বিহার থেকে বাংলায় সক্রিয় নিম্নচাপ, দক্ষিণে হলুদ – উত্তরে কমলা সর্তকতা 

বর্ষার মরসুম (Monsoon) বাংলা জুড়ে। সপ্তাহের প্রথম ব্যস্ততম দিনে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই দফায় দফায় ভারী থেকে অতি...

স্বচ্ছতা অভিযানে সকাল সকাল গড়িয়াহাট বাজার পরিদর্শনে পুরমন্ত্রী অগ্নিমিত্রা 

সোমবার সকাল সকাল গড়িয়াহাট বাজার (Gariahat Market) পরিদর্শনে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। স্বচ্ছতা অভিযানে...