Thursday, May 14, 2026

কুর্মিসহ একাধিক আদিবাসী সংগঠনের সঙ্গে আজ বৈঠকে মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জঙ্গলমহল সফরে যাওয়ার আগেই আদিবাসী সংগঠনের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নবান্ন (Nabanna ) সভাঘরে আজ বিকেল চারটে নাগাদ এই বৈঠক হবে, যেখানে কুর্মিসহ একাধিক আদিবাসী সংগঠনের প্রতিনিধিরা থাকবেন। আধার কার্ড (Aadhaar card) বাতিল-সহ একাধিক ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

নবান্ন সূত্রে জানা যাচ্ছে সাঁওতাল, ভূমিজ, মুন্ডা, লোধা-সহ বিভিন্ন জনজাতি সংগঠনগুলির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তবে সে ক্ষেত্রে প্রতিটি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাদা করে বৈঠক হবে নাকি সার্বিকভাবেই বৈঠক সারবেন মমতা তা এখনও স্পষ্ট নয়। প্রশাসনের শীর্ষনেতৃত্বরা এই বৈঠকে যোগ দেবেন। মূলত কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কারণে ঠিক কোন কোন সমস্যার সম্মুখীন হচ্ছেন কুর্মি সহ আদিবাসী জনজাতির মানুষেরা তা বিস্তারিত ভাবে জানতে চান মমতা। লোকসভা নির্বাচনের আগে এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ।


Related articles

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...