Tuesday, March 10, 2026

প্রতিশ্রুতি রাখল রাজ্য, জমি ফেরৎ সন্দেশখালির বঞ্চিত বাসিন্দাদের

Date:

Share post:

সন্দেশখালিতে সাধারণ মানুষের ওপর যে কোনও ধরনের অন্যায়ের প্রতিকার করবে সরকারই। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পরই মন্ত্রী পার্থ ভৌমিকের তৎপরতায় সাধারণ মানুষের অভিযোগের তদন্ত শুরু হয়েছিল। প্রশাসনিক কর্তা থেকে পুলিশ, প্রত্যেকটি পদক্ষেপ নেওয়া হচ্ছে সাধারণ মানুষের তোলা অভিযোগকে মাথায় রেখেই। বৃহস্পতিবার প্রথমবার জোর করে দখল করে নেওয়া জমি ফেরৎ পেলেন ৯ গ্রামবাসী। সেই সঙ্গে বিডিও অফিসের কাছের খেলার মাঠ থেকে মোছা হল শেখ শাহজাহানের নামও।

সরকারের পক্ষ থেকে সরকারি কর্মীদের সন্দেশখালির গ্রামে গ্রামে পাঠিয়ে, এলাকায় ক্যাম্প করে সাধারণ মানুষের অভিযোগ সংগ্রহ করা হচ্ছে গত কয়েকদিন ধরে। কোথাও অভিযোগ জানাতে গ্রামবাসীরা ভয় পাচ্ছে বলে অভিযোগ করলে সেখানে পুলিশ কর্তারা পৌঁছে গিয়ে আশ্বাস দিচ্ছেন। স্থানীয় বিধায়ক সুকুমার মাহাতো এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের কাছে অভিযোগ সংগ্রহ করছেন। গত কয়েকদিন ধরে সন্দেশখালির মানুষ জমি দখল, মারধর ও অবৈধ ভেড়ি তৈরি নিয়ে অভিযোগ জানানোর পর এভাবেই তৎপরতা দেখা গিয়েছে প্রশাসনের।

বৃহস্পতিবার প্রথমবার সেই সব অভিযোগের ভিত্তিতে ৯ জনকে জমি ফেরৎ দিল প্রশাসন। জমির মালিকানা সংক্রান্ত যাবতীয় নথি তুলে দেওয়া হয় তাঁদের হাতে। সেই সঙ্গে বিডিও অফিসের কাছে ঋষি অরবিন্দ মিশন এলাকায় যে মাঠ জোর করে পাঁচিল দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ ছিল শেখ শাহজাহানের বিরুদ্ধে সেই মাঠ সাধারণ বাসিন্দাদের জন্য খুলে দিল প্রশাসন। মাঠের দেওয়ালে লেখা শেখ শাহজাহানের নাম চুনকাম করে মোছা হল। উপস্থিত ছিলেন বসিরহাটের পুলিশ সুপার হাসান মেহেদি রহমান। স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেন বিধায়ক সুকুমার মাহাতো।

spot_img

Related articles

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...