Tuesday, March 10, 2026

আইপিএলে কি খেলতে পারবেন শামি? এলো বড় আপডেট

Date:

Share post:

আইপিএল শুরুর আগেই জোড় ধাক্কা গুজরাত টাইটান্স শিবিরে। সূত্রের খবর, চোটের কারণে গোটা আইপিএল থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। ২০২৩ বিশ্বকাপের পর থেকেই চোটের কারনে মাঠের বাইরে তিনি। আর এবার সূত্রের খবর গোটা আইপিএল থেকে ছিটকে গেলেন তিনি। জানা যাচ্ছে, অস্ত্রোপচার হবে ভারতীয় এই তারকে বোলারের।

এই নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক ভারতী ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “ জানুয়ারি মাসের শেষ সপ্তাহে লন্ডন গিয়েছিল শামি। সেখানে গিয়ে গোড়ালিতে একটি বিশেষ ইঞ্জেকশন নিয়েছিল শামি। চিকিৎসকেরা জানিয়েছিলেন, তিন সপ্তাহ পর থেকে ও দৌড়তে পারবে। কিন্তু সেই ইঞ্জেকশন ঠিক মতো কাজ করেনি। ফলে অস্ত্রোপচার ছাড়া আর কোনও বিকল্প নেই। খুব তাড়াতাড়ি লন্ডনে যাবে শামি। তাই এবারের আইপিএলে খেলার কোনও প্রশ্নই নেই ওর।“ তবে জানা যাচ্ছে , শামিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না বিসিআই। তাই শামিকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। এই নিয়ে ওই আধিকারিক আরও বলেন, “চোট পাওয়ার পরে শামির তখনই অস্ত্রোপচার করিয়ে নেওয়া উচিত ছিল। কারণ, ইঞ্জেকশন বা বিশ্রাম দীর্ঘমেয়াদি ফল দিতে পারে না। শামি ভারতীয় দলের সম্পদ। তাই ওকে নিয়ে বোর্ড কোনও ঝুঁকি নিতে চাইছে না। শামিকে অস্ত্রোপচার করাতেই হবে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে মাঠে নামানোর চেষ্টা করা হবে।”

ভারতের মাটিতে ২০২৩ একদিনের বিশ্বকাপে সব থেকে বেশি ২৪টি উইকেট নিয়েছেন মহম্মদ শামি। একটি বিশ্বকাপে ভারতীয় বোলারদের মধ্যে যা সর্বাধিক।

আরও পড়ুন- কাশ্মীরের রাস্তায় ব্যাট হাতে সচিন, খেললেন ক্রিকেট, ভাইরাল ভিডিও

spot_img

Related articles

গোবরডাঙায় স্টেশনের পাশে আগুন, দমকলের তৎপরতায় নিয়ন্ত্রণ

মঙ্গলবার ভোরে আচমকাই আগুন লাগে উত্তর ২৪ পরগনার গোবরডাঙা স্টেশন সংলগ্ন বাজারে ১ নং প্ল্যাটফর্ম লাগোয়া একটি ছোট...

বাংলায় শান্তিপূর্ণ, ভয়মুক্ত নির্বাচন: পরিস্থিতি নির্বাচনের অনুকূল, প্রমাণ করলেন জ্ঞানেশ

বাংলায় নির্বাচনের আগে ও পরে ব্যাপক সন্ত্রাস। নজির বিহীন সন্ত্রাসের অভিযোগ তুলে বারাবর বিজেপির নেতা থেকে খোদ প্রধানমন্ত্রী...

সুপ্রিম কোর্টে এসআইআর মামলা: নতুন আবেদন নিয়ে সরব তৃণমূল

পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পর ফের একবার সুপ্রিম কোর্ট মঙ্গলবার উঠছে রাজ্যের এসআইআর মামলা। ২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার...

‘আপনার সুস্থ থাকা জরুরি’, ধর্নামঞ্চে দিন-রাত অবস্থানরত মমতাকে অনুরোধ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিনীত অনুরোধ রাখলেন সাংসদ তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...