Sunday, May 17, 2026

“দলবদলু মাস্টার প্লান নিয়ে কিছু না করলেও মুখ্যমন্ত্রী করবেন”: ঘাটালে শুভেন্দুকে আক্রমণ পার্থর

Date:

Share post:

দাসপুরে (Daspur) খালের উপর নতুন ব্রিজ (Bridge) তৈরির দাবি স্থানীয়দের দীর্ঘদিনের। আর সেই স্বপ্নই এবার বাস্তবায়িত হল। বৃহস্পতিবার সকালে ঘাটালের (Ghatal) দাসপুরে খালের উপর তৈরি নতুন ব্রিজের পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhoumik)। এদিন সকালে ঘাটালে সেচ দফতরের বাংলোয় প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠকের পরই আধিকারিক ও জনপ্রতিনিধিদের দাসপুরে পৌঁছে যান তিনি।

তবে এদিন ঘাটাল মাস্টার প্ল্যান (Ghatal Master Plan) না হওয়া নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suveendu Adhikari) সরাসরি আক্রমণ করে মন্ত্রী বলেন, ‘মেদিনীপুরের ভূমিপুত্র দলবদলু মাস্টার প্লান নিয়ে কিছু না করলেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করবেন।’ এছাড়াও সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন সেচমন্ত্রী। পার্থ ভৌমিক মনে করিয়ে দেন, মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন কেন্দ্র না করলেও রাজ্য ঘাটাল মাস্টার প্লান রূপায়ন করবেই।

এদিন দাসপুরের এক নম্বর ব্লকের জগন্নাথবাটি গ্রামে সেচ খালের উপর তৈরি হয়েছে একটি কংক্রীটের ব্রিজ, সেই ব্রীজ পরিদর্শন করেন সেচমন্ত্রী‌। সঙ্গে ছিলেন প্রিন্সিপাল সেক্রেটারি প্রভাত কুমার মিশ্র সহ প্রশাসনিক আধিকারিকারা। তবে এদিন মন্ত্রীকে কাছে পেয়ে দাসপুরের কলমিজোড় এলাকায় একটি অ্যানিকেট বাঁধের দাবি জানান স্থানীয়রা। তাঁরা জানান, প্রতিবছর নদীতে বোরো বাঁধ দিয়ে চাষের জন্য সেচের কাজ করা হয়। আর সেকারণেই পুরো এলাকা জলে ভেসে যাওয়ার উপক্রম হয়।

 

 

 

 

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...