Wednesday, May 13, 2026

মিলল না জামিন! ফের জেল হেফাজতের মেয়াদ বাড়ল আরাবুল ইসলামের

Date:

Share post:

জেলেই (Jail) থাকতে হচ্ছে আরাবুল ইসলামকে (Arabul Islam)। শুক্রবার আদালতে তোলা হলে ফের তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে (Jail Custody) পাঠানো হয়েছে। আইএসএফ কর্মী খুন, অস্ত্র আইনে মামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক অভিযোগ রয়েছে আরাবুল ইসলামের বিরুদ্ধে।

তবে শুক্রবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে (Baruipur District Court) তোলা হলেও এদিন আরাবুলের আইনজীবী জামিনের আবেদন জানাননি বলে খবর। এর আগে ১২ দিন পুলিশ হেফাজতে ছিলেন তিনি। শুক্রবার সেই মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে তোলা হয় ভাঙড়ের নেতাকে। তবে এদিনও পুলিশ আরাবুলকে নিজেদের হেফাজতে চাইলে সেই আবেদন খারিজ করে আদালত জেল হেফাজতের নির্দেশ দেয়।

গত ৮ ফেব্রুয়ারি কাশীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় আরাবুল ইসলামকে। সেদিন রাতেই ভাঙড়ের দাপুটে নেতাকে গ্রেফতার করে নিয়ে আসা হয় লালবাজারে৷

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...