Saturday, June 20, 2026

জোট নিয়ে তৃণমূলের অবস্থান জানালেন ডেরেক, কপালে ভাঁজ বঙ্গ কংগ্রেসের

Date:

Share post:

পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনে হচ্ছিল ইন্ডিয়া জোটের অস্তিত্বই সংকটে পড়ে যাবে। কিন্তু লোকসভা নির্বাচনের প্রাক্কালে সেই ছবিটা অনেকটাই বদলে গিয়েছে। একে একে উত্তরপ্রদেশ, দিল্লির মতো রাজ্যে আসনরফা চূড়ান্ত হয়েছে। বিহার, তামিলনাড়ুর মতো রাজ্যে আসনরফায় বিশেষ সমস্যা নেই। মহারাষ্ট্রেও রফা চূড়ান্ত হওয়ার পথে। কিন্তু বাংলাতে তার উল্টো ছবি।

আসলে বাংলায় একলা লড়াইয়ের সিদ্ধান্ত থেকে সরে আসছে না তৃণমূল কংগ্রেস৷ বাংলায় ফের তৃণমূলের সঙ্গে কংগ্রেসের আসন বণ্টন নিয়ে আলোচনা শুরু হবে কি না, তা নিয়ে নতুন করে জল্পনায় জল ঢেলে দিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন।
নিজের এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, বাংলায় একলা লড়াই করার ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায় আগেই করে দিয়েছেন। সেই অবস্থান বদল করছে না তৃণমূল৷ বরং অসমের বেশ কয়েকটি আসন এবং মেঘালয়ের তুরা লোকসভা কেন্দ্রটিতে তৃণমূল প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করছে৷

যার সারবত্তা হল, এই মুহুর্তে অন্তত কংগ্রেসের সঙ্গে কোনও সন্ধির পথে হাঁটছে না তৃণমূল৷ যার নিট ফল, বাংলায় নতুন করে জোট আলোচনা এই মুহূর্তে বিশ বাঁও জলে৷ বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের একা লড়াইয়ের ঘোষণা, বাংলা নিয়ে কংগ্রেস হাইকম্যান্ডকে অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিল৷

 

Related articles

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...