Saturday, April 4, 2026

মোদির সফরের জের! বদলে গেল রাজ্যে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আসার দিনক্ষণ

Date:

Share post:

বদলে গেল নির্বাচন কমিশনের (Election Commission of India) ফুল বেঞ্চের এ রাজ্যে আসার সময়। ৪ মার্চের বদলে একদিন আগেই অর্থাৎ ৩ মার্চ শহরে আসবে কমিশন। সর্বদলীয় বৈঠকের পাশাপাশি পুলিশ প্রশাসনের সঙ্গেও বৈঠক করে রাজ্যের প্রাক নির্বাচনী পরিস্থিতি খতিয়ে দেখবেন কমিশনাররা (Commissioner)। সূত্রের খবর, ৩ মার্চ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে বৈঠক সারবে কমিশনের ফুল বেঞ্চ (Full Bench)। পরদিন ৪ মার্চ সকাল সাড়ে ৯টা থেকে ১১ টা পর্যন্ত বাংলার সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন কমিশনের কর্তারা। সেদিনই পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে কমিশনের।

এরপর ৫ মার্চ আইন কার্যকর করে যে সমস্ত সরকারি সংস্থা, তাদের সঙ্গে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। কথা বলবেন রাজ্যের মুখ্যসচিব এবং পুলিশের ডিজির সঙ্গেও। সূচি অনুযায়ী, ৫ মার্চ বেলা সাড়ে ১২টা থেকে সাংবাদিকদের মুখোমুখি হবে ফুল বেঞ্চ। কমিশন  সূত্রে খবর, ওইদিন রাজ্য পুলিশের  রাজ্যের পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। প্রথমে রাজ্য পুলিশ ও রাজ্যের গোয়েন্দা বিভাগের কর্তাদের সঙ্গে বৈঠক করা হবে। এরপরই রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে আলাদা করে বৈঠক করবে ফুল বেঞ্চ।

আগে স্থির ছিল, ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে ৪ থেকে ৬ মার্চ বাংলায় এসে বৈঠক করবে কমিশনের ফুল বেঞ্চ। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্চের প্রথম সপ্তাহে তিন দিনের জন্য রাজ্যে সফরে আসবেন। ৬ তারিখ বারাসতে তাঁর সভা রয়েছে। সূত্রের খবর, সেই কারণেই শেষ মুহূর্তে দিন বদল করেছে কমিশন। কারণ প্রধানমন্ত্রী রাজ্য থাকলে পুলিশের ডিজি ও মুখ্যসচিবকে সব সময়েই সতর্ক থাকতে হয়। তাই ৬ তারিখের পরিবর্তে ৫ মার্চ রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও মুখ্য সচিব ভগবতীপ্রসাদ গোপালিকার সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার-সহ কমিশনের ফুল বেঞ্চ।

 

 

 

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...