Tuesday, June 23, 2026

জামুড়িয়ার পেট্রোপণ্য কারখানায় অগ্নিকাণ্ড! কারণ নিয়ে ধোঁয়াশা

Date:

Share post:

ফের আসানসোলে (Asansol) অগ্নিকাণ্ড (Fire)! শনিবার সকালে আসানসোলের জামুড়িয়ার (Jamuria) অন্তর্গত জাদুডাঙায় এক কারখানায় ভয়াবহ আগুন লেগে যায় বলে খবর। স্থানীয় সূত্রে খবর, পেট্রোপণ্য জাতীয় একপ্রকার পদার্থ পিপি ফোম তৈরি হত সেই কারখানায় (Petroleum Factory)। তবে এদিন সকালে কারখানার আগুন আশেপাশের ঘনবসতিতে ছড়িয়ে পড়ে বলে খবর। মুহূর্তের মধ্যে তা মারাত্মক রূপ নেয়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে ‘ড্রিম পলিপ্যাক’ নামে ওই কারখানার একটি গুদাম ঘরে ভোর ৬টা নাগাদ আগুন লাগে। এদিকে কারখানার গুদাম ঘর থেকে আচমকাই ধোঁয়া বের হতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। তড়িঘড়ি আগুন নেভানোর কাজে হাত লাগানোর পাশাপাশি তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দমকলবাহিনীকে। তবে কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি।

দমকল সূত্রে খবর, ওই গুদাম ঘরে পেট্রোপন্য জাতীয় পদার্থ জমা করা ছিল। সেখানেই আচমকা আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়াতে থাকে। একসময় আগুন বিধ্বংসী চেহারা নেয়। কালো ধোঁয়ায় ভরে যায় চারদিক। এরপর দমকলের ২টি ইঞ্জিনের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কারখানার মালিক অজয় খৈতান জানান, “কারখানায় ফোম তৈরি হত। শনিবার ভোরে আচমকাই আগুন লেগে কারখানার গুদাম ঘর জ্বলতে থাকে। ক্ষয়ক্ষতি কতটা হয়েছে এখনও বোঝা যাচ্ছে না।”

 

 

 

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...